চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেবিলে শীর্ষে থেকেও ‘খুশি’ নন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগার শীর্ষস্থান নিয়ে অনেকদিন ধরেই চলছে ত্রিমুখী লড়াই। শীর্ষে থেকে ২০২৫ শুরু করা অ্যাটলেটিকো মাদ্রিদকে জানুয়ারিতে পেছনে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। পরে ‘দুই মাদ্রিদকে’ টপকে গত সপ্তাহে শীর্ষে ওঠে বার্সেলোনা। শনিবার রাতে বার্সাকে দুইয়ে নামিয়ে একে উঠেছিল অ্যাটলেটিকো। ঘণ্টা দুয়েক পর শীর্ষ পুনরুদ্ধার করেছে হ্যান্সি ফ্লিকের দল। জয়ে খুশি হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে অবশ্য খুশি নন জার্মান কোচ।

লাস পালমাসের মাঠে শনিবার রাতে ২-০তে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দানি ওলমো এগিয়ে নেয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফেররান তরেস।

ম্যাচ শেষে ৫৯ বর্ষী কোচ বলেছেন, ‘আমরা খুব একটা ভালো খেলিনি, যদিও ২-০তে জিতেছি এবং এটা ঠিক আছে। তিন পয়েন্ট নিয়ে ফেরাটা দারুণ ছিল। প্রথমার্ধে, খেলোয়াড়দের সেরাটা থেকে ৫-১০ শতাংশ ঘাটতি দেখেছি, হয়তো আরও বেশি হবে। পজিশনিং, পাসিং, এই সব বিষয়ের কথা বলছি, যা আমরা সঠিকভাবে করতে পারিনি।’

‘এমনকি বক্স দখলের বিষয়েও। এগুলো আমাদের একদমই ছিল না। নিজের বক্সে খেলোয়াড়দের অবস্থান সঠিক ছিল না, যা একটা ম্যাচে ভালো করার জন্য খুবই প্রয়োজন। আসলে এই ম্যাচ থেকে অনেককিছু শেখার আছে, আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। খেলোয়াড়দের পারফরম্যান্সে আসলে খুশি নই, আমরা এরচেয়েও আরও ভালো করতে পারি, তিনটি পয়েন্ট পেয়ে খুব খুশি।’

২৫ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে এখন লিগ চূড়ায় বার্সেলোনা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

Tags: ওলমোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালাস পালমাসলিড স্পোর্টস
Previous Post

সোমবার চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

Next Post

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

Next Post
বৃষ্টির মধ্যে ধীর গতির রিকশা চলাচল করছে, ঝড়ো বাতাস ও ঝাপটায় গাছের ডাল ঝরে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পোপের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পোপের শারীরিক অবস্থা 'সঙ্কটজনক'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT