চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় সাংবাদিক আবু আলীর ‘অর্থনৈতিক পরিভাষা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় সাংবাদিক আবু আলীর অর্থনৈতিক পরিভাষা বইয়ের প্রচ্ছদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আবু আলীর পরিভাষাবিষয়ক বই ‘অর্থনৈতিক পরিভাষা’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে শেয়ারবাজার, ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য, কর সংক্রান্ত পরিভাষাগুলো সহজভাবে তুলে ধরেছেন।

বইটির মুখবন্ধ লিখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বিন্দু প্রকাশ-এর ২৬৬ এবং বাংলা একাডেমি চত্বরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৯৬২ নম্বর স্টলে।

বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। তবে মেলা উপলক্ষে থাকছে ২৫ শতাংশ ছাড়।

‘অর্থনৈতিক পরিভাষা’ বইটিতে একসাথে শেয়ারবাজার, ব্যাংক, বীমা, রাজস্ব, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত পরিভাষা লেখক এক ছাতার নিচে তুলে ধরেছেন। বইটি শিক্ষানবিশ রিপোর্টার বিশেষ করে অর্থনৈতিক সাংবাদিকদের কাজে আসবে। এছাড়াও বিজনেস ফ্যাকল্টির শিক্ষার্থীদের উপকারে আসবে।

দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন লেখক। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময়ে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়া শেয়ারবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক। এটি লেখকের সপ্তম গ্রন্থ।

এরআগে ২০২৪ সালের গ্রন্থমেলায় ভ্রমণসংক্রান্ত ‘প্যারিস থেকে হামবুর্গ’, ২০২৩ সালের বইমেলায় ভ্রমণসংক্রান্ত ‘টেমস থেকে নীলনদ’, ২০২২ সালে শেয়ারবাজার নিয়ে লেখা ‘শেয়ারবাজারের সহজপাঠ’, ২০২১ সালের মেলায় ভ্রমণসংক্রান্ত ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালে ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ২০১৮ সালে প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’ প্রকাশ হয়।

Tags: বইমেলা
Previous Post

তানজিল রিমনের নতুন বই ‘জাদুর বনে তিতিরের একদিন’

Next Post

হামলার শিকার দিতি কন্যা লামিয়া

Next Post
দিতি কন্যা লামিয়া ও তার পরিবারের ছবি, বাংলাদেশি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলার শিকার দিতি কন্যা লামিয়া

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ডিপিএলে রূপগঞ্জের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএলে লিজেন্ড অব রূপগঞ্জে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT