মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরইবাড়ী ফুটবল একাদশের উদ্যোগে ‘ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, খেলাধুলাসহ সামাজিক সকল ভালো কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সকলের। সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই।
মো. মহসিন মিয়া বলেন, যুবসমাজ দেশের সম্পদ, লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ তারাই আগামীতে উন্নত, সুন্দর ও শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখবে।
এসময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জর ক্রীড়াপ্রেমী হাজারো দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।









