চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ সদস্যের অপরিচিত বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়েছে ২৯ মিলিয়ন ডলার: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেতা ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি প্রেসিডেন্ট হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজনৈতিক পরিমণ্ডল’ শক্তিশালী করণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) গত ১৬ ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে গতকাল শুক্রবার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার গেছে। যেটির নাম কেউ কোনো দিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন? আপনার ছোট সংস্থা আছে। আপনি এখানে ১০ হাজার পান, ওইখানে ১০ হাজার পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছি (বাংলাদেশকে দেওয়ার জন্য)। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী?’

এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আর ২১ মিলিয়ন ডলার যাচ্ছে (গেছে) আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি। আমাদের ব্যাপারে কী (বলবেন)? আমিও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই।’

এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে, ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়। যেগুলো প্রথমে ২০২২ সালের জুলাইয়ে ‘আমার ভোট আমার’ প্রকল্প এবং পরে ‘নাগরিক প্রকল্পের’ আওতায় ইউএসএইড এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদমাধ্যমটি।

Tags: ট্রাম্পরাজনীতি
Previous Post

‘মাস্টার মাইন্ড’ সমাচার ও এক ভারতীয় রাজনীতিকের গল্প

Next Post

মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post
প্রাণিসম্পদ উপদেষ্টা মৎস্য শিল্পের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

পুলিশের জলকামান ও লাঠিচার্জে ছত্রভঙ্গ আউটসোর্সিং কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান-লাঠিচার্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT