চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশ বলে দিলেন গাঙ্গুলি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেট নির্বাচক গাঙ্গুলি নির্বাচনী ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে আছে ভারত। টিম ইন্ডিয়ার পরের দুই ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে। লাল-সবুজদের সঙ্গে জয়ী দলকে নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলাটাই উচিত হবে, বলছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

হাইব্রিড মডেলের আসরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার বিকাল ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের একাদশ নিয়ে কথা বলেছেন দেশটির সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে উইনিং কম্বিনেশ ভাঙা ঠিক হবে না। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ভারত, একই দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পক্ষে সৌরভ।

৫২ বর্ষী সৌরভ বলেছেন, ‘দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনাররা সুবিধা পাবে। আর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা দেখছি না। তিনজন স্পিনার থাকবে দলে। কারণ পাকিস্তানের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো না। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসেবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।’

‘শুভমন গিল ভালো খেলেছে। তবে ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছয় নম্বর পর্যন্ত সকলেই ভালো। সবাই সেঞ্চুরি করতে পারে। যেকেউ ম্যাচ জেতাতে পারে। অক্ষর প্যাটেল পাঁচ নম্বরে ব্যাট করছে। তার পর লোকেশ রাহুল, হার্দিক, রবীন্দ্র জাদেজারা থাকছে। দলটার ব্যাটিং গভীরতা দারুণ।’

‘শামি ভালো বল করেছে। চোট থেকে ফেরার পর পাঁচ উইকেট পেল। এই প্রতিযোগিতায় জাসপ্রীত বুমরাহ নেই। দুদিক থেকে দুজনকে পাওয়া গেলে খুব ভালো হতো। তবে হর্ষিত রানা ভালো বল করছে। শামিকে এভাবেই সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে।’

শেষ ম্যাচে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

Tags: আরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানভারতলিড স্পোর্টসশামিশুভমনসৌরভ গাঙ্গুলিহার্দিক
Previous Post

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post

বাংলাদেশ নির্মাণে প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন, পেছনে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্মাণে প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

সারজিস আলমের ছবি, তিনি এক যুবক, কালো পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা কোন অপকর্মের সাথে ছিল না, তাদের সাথে যেন অন্যায় না হয়: সারজিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT