চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে বাসে ডাকাতির ঘটনায় ওসি প্রত্যাহার

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
11:15 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, নাটোর
A A
নাটোরে বাসে ডাকাতির ঘটনায় ওসি প্রত্যাহার, পুলিশ ও ডাকাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে নাটোর পুলিশ সুপার তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

তবে বাস ডাকাতিরর ঘটনায় তাকে প্রত্যহার করা হয়েছে কিনা জানাতে চাইলে নাটোরের পুলিশ সুুপার আমজাদ হোসাইন জানান, প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

আমজাদ হোসাইন জানান, গতরাতেই তিনি বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেন। তবে পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, পুুলিশ সুপারের নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও তাকে প্রত্যাহার করার পত্র পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়, পত্র পাওয়া মাাত্র ওসির দায়িত্ব হস্তান্তর করে তাকে জেলা পুুলিশশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে চন্দ্রা এলাকায় কয়েকজন যাত্রীকে তোলা হয়। রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার ৫-৬ মিনিট পর হঠাৎ বাসে ৮/৯ জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতি দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে। এর মধ্যে তিনজন বাসটির ড্রাইভারের গলায় ধারালো চাকু ধরে চালকের আসনের নিয়ন্ত্রণ নেয়।

এক পর্যায়ে তারা ধারালো চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গাড়িতে থাকা সব যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, রুপা ছিনিয়ে নিতে থাকে। এ সময় ২ থেকে ৩ জন ডাকাত গাড়িতে থাকা অজ্ঞাতনামা নারী যাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরে ডাকাতরা প্রায় ৩ ঘণ্টা গাজীপুরের বিভিন্ন স্থান ঘুরিয়ে সেখানে নামিয়ে দেয়। সেখানে বাসচালক, তার সহকারী ও সুপারভাইজার গন্তব্যে না যেতে নানা টালবাহানা করতে থাকেন। তবে যাত্রীদের চাপের মুখে তারা বাস ছাড়েন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে বাসটি যাত্রীদের চাপের মুখে বড়াইগ্রামে থানায় ঢোকানো হয়। কিন্তু বড়াইগ্রাম থাানা পুলিশ মাামলা না নিয়ে ঘটননাস্থল যে থানাার আওতাায় সেখানে মাামলা করার পরামর্শ দেন। কিন্তু যাত্রীদের অনড় অবস্থানের কারণে তিনজন বাসের স্টাফদের আটক করেন। পরে তাদের ৫৪ ধারায় সসনেন্দহভাজন ব্যক্তি হিসেবে আদালতে পাঠানো হয়। আদালত শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তারা তাদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তারা চলে গেছেন। তাদের মুঠোফোন নম্বরও তার কাছে নেই।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন নেলী বলেন, যেহেতু ঘটনাটি তাদের আওতার মধ্য্যে হয়নি এবং কেউ লিখিত অভিযোগ করেননি সে কারণে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হয়েছে। তারা যৌথভাবে বাস ডাকাতির বিষয়টি তদন্ত করছেন। তবে অকুস্থল মির্জাপুর হওয়ায় ওই থানায় ডাকাতির মামলা হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলা করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। মামলায় অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।

Tags: ওসি প্রত্যাহারবড়াইগ্রাম থানা
Previous Post

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে: ফায়ার সার্ভিস

Next Post

কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

Next Post
ফায়ার সার্ভিসের কর্মীরা কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT