চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সারা দেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার একুশের প্রথম প্রহরে দেশের বিভিন্ন জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান মেট্রোপলিটন পুলিশ। এরপর শ্রদ্ধা জানান, সিটি মেয়র ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

রংপুর

রংপুর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রাজশাহী

রাজশাহী কালেক্টরেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য।

ময়মনসিংহ

ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার। পরে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।

বরিশাল

বরিশাল শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। এরপরই পুলশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

খুলনা

খুলনায় শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগী ও জেলা প্রশাসন, কেএমপি ও জেলা পুলিশ, বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

পটুয়াখালী

পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে পৌরসভায় নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুস্পস্তবক অর্পণের পর শহীদদের শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বইমেলা, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালন করে জেলা প্রশাসন।

গাজীপুর

গাজীপুরে রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে ¤্রদ্ধা জানায়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিদল। পরে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চাঁদপুর

চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাধারণ মানুষ।

নোয়াখালী

নোয়াখালী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান। এছাড়াও শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ।

জামালপুর

জামালপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক,। পরে বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তাবক অর্পন করে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শহীদ বেদিমূলে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মু্িক্তযোদ্ধা, প্রেসক্লাব, জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ মাতৃ ভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

পাবনা

পাবনায় শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসন, আনসার ভিডিপিসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের সুচনা হয়। এরপর প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

এছাড়াও মেহেরপুর, নাটোর, নেত্রকোণা, শেরপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা ও নীলফামারীসহ সারা দেশে নানান আয়োজনে পালিত হচ্ছে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃবাষা দিবস।

Tags: মাতৃভাষা দিবসশহীদ দিবস
Previous Post

কমিক বইয়ে পর্দার ‘অ্যালেন স্বপন’!

Next Post

আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর ধনশ্রী-চাহালের

Next Post
দম্পতি চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর ধনশ্রী-চাহালের

বাংলাদেশ ক্রিকেটার হৃদয় সেঞ্চুরি করে জিতেছেন ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

হারা ম্যাচ ও সেঞ্চুরি নিয়ে ফেসবুকে হৃদয়ের পোস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT