চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে রিয়াল-ম্যানসিটি মহারণ: ইতিহাস কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি দলের খেলোয়াড়রা মাঠে খেলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের কাছে প্রথম লেগে হেরে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ঝুঁকিতে রয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রিয়ালের কাছে ৩-২ ব্যবধানে হারের পর প্লে-অফের ফিরতি লেগে রিয়ালের মাঠে খেলতে নামছে ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় খেলতে রিয়ালের সঙ্গে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে পেপ গার্দিওলার দলকে।

প্লে-অফের ফিরতি লেগের হাইভোল্টেজ ম্যাচে বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এক মৌসুম আগে চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যানসিটি। জয়ের হিসেবে দুদলই লড়াই করেছে সমানতালে। এরমধ্যে ছয়টি জিতেছে রিয়াল এবং পাঁচটি ম্যানসিটি। বাকি চার ম্যাচ হয়েছে ড্র।

পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দুদলই বেশ শক্তিশালী। সান্তিয়াগো বার্নাব্যুতে ৭ বারের দেখায় ৪টিতে জয় পেয়েছে রিয়াল। বাকি তিনটিতে একবার হার ও দুই ড্রয়ের স্বাদ পায় লস ব্লাঙ্কোস দল। অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে প্রথমবারের মতো শেষ ম্যাচে হারের মুখ দেখেছে ম্যানসিটির। ৮ বারের মুখোমুখিতে সিটিজেনদের আছে চার জয়, দুই ড্র ও এক হার। সিটির মাঠে অধরা জয় তুলে চলতি আসরের শেষ ষোলোয় খেলার জন্য একধাপ এগিয়ে গেছেন ভিনিসিয়াস জুনিয়র-কাইলিয়ান এমবাপেরা।

ম্যানসিটি-রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমে সেমিতে মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে সিটির মাঠে ৪-০তে হেরে বসেন ভিনিসিয়াসরা। প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় করে ফাইনালে বাজিমাত করে গার্দিওলা বাহিনী। সিটি নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরে।

২০২৩-২৪ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন হয় রিয়াল। এবার সিটির সামনে সুযোগ রিয়ালকে বিদায় করে আগের মৌসুমের শোধ তোলার, যদিও প্রথম ম্যাচে তারা এক গোলের ব্যবধানে পিছিয়ে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অবশ্য খুব বেশি ছন্দে নেই গার্দিওলার দল। শেষ পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়েছে। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগে চারে আছে ম্যানসিটি।

অন্যদিকে, স্প্যানিশ লিগ লা লিগায় মৌসুমের শুরু থেকে ভালো করলেও শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই পয়েন্ট শীর্ষ হারিয়েছে রিয়াল। ২৪ ম্যাচে ৫১ পয়েন্টে নিয়ে টেবিলের দুইয়ে আছে ভিনিসিয়াস-এমবাপেরা। লস ব্লাঙ্কোসদের সমান পয়েন্ট নিয়ে রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আর ১ পয়েন্ট কম নিয়ে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তিনে। চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াইয়ের মাঝে লা লিগায়ও চলছে ত্রিমুখী লড়াই।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার দুদলের দেখা হয় ২০১২-১৩ মৌসুমের গ্রুপপর্বে। দুই মৌসুম পর ২০১৫-১৬তে প্রথমবার নকআউটের মঞ্চ অর্থাৎ, সেমিতে দেখা হয় তাদের। যেখানে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়টিতে ১-০তে হেরে বিদায় নেয় সিটি। ২০১৯-২০ মৌসুম রাউন্ড অব সিক্সটিনে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল। ২০২১-২২ মৌসুমের সেমিতে আবার সিটিকে হারিয়ে বিদায় করে রিয়াল।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহালান্ড
Previous Post

উত্তরায় দম্পতির ওপর হামলাকারীদের বিষয় যা জানাল পুলিশ

Next Post

বোলারদের উপর ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, ভরসা রাখছেন অধিনায়ক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের উপর ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে নিয়ে একটিই প্রশ্ন, যা বললেন শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT