চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার টিএসসিতে ‘বলী’ ‘প্রিয় মালতী’সহ চার ছবি

‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের পর্দা নামছে বুধবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা ও নাটকের পোস্টার, ‘বলী’ ও ‘প্রিয় মালতী’ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হতে চললো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হওয়া ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ২৩তম আসরটি শুরু হয়েছে শনিবার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্দা নামছে উৎসবের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ৫ দিনব্যাপী এই উৎসবের শেষ দিন (১৯ ফেব্রুয়ারি) যথারীতি দেখানো হবে চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত ছবি ‘প্রিয় মালতী’।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’র মধ্য দিয়ে ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দেশের প্রেক্ষাগৃহে দর্শকের সামনে আসেন। সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের শেষ ছবি হিসেবে দেখানো হবে ‘প্রিয় মালতী’।

এছাড়াও এদিন সকাল দশটায় দর্শক দেখতে পারবেন দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’, দুপুর ১টায় দেখা যাবে কাজী হায়াৎ পরিচালিত বহুল জনপ্রিয় ছবি ‘আম্মাজান’।

এদিন বিকেল সাড়ে ৩টায় দর্শক দেখতে পারবেন চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত প্রশংসিত ছবি ‘বলী’।

আয়োজকরা জানান, এবার উৎসবে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Tags: আম্মাজানটিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়প্রিয় মালতীপ্রেক্ষাগৃহবলীমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমা
Previous Post

সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

Next Post

উদ্বোধনের আগে ‘পুরোপুরি সুস্থ’ রউফকে পাচ্ছে পাকিস্তান

Next Post
পাকিস্তান ক্রিকেটার রউফের উল্লাস, মাঠে খেলা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনের আগে ‘পুরোপুরি সুস্থ’ রউফকে পাচ্ছে পাকিস্তান

Indian cricket player with Indian flag at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পতাকা না রাখার ব্যাখ্যায় যা বলছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT