চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেবিলে শীর্ষে উঠে ‘ফেরার’ বার্তা বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবলার গোল উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ পাঁচ ম্যাচে টানা পয়েন্ট হারিয়ে বার্সেলোনার মঞ্চটা তৈরি করে রেখেছিল। প্রয়োজন ছিল বার্সা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করার। রায়ো ভায়েকানোকে হারিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ফিরে এসে আগমনী বার্তাও দিয়েছে।

অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০তে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে পেনাল্টি থেকে বরার্ট লেভান্ডোভস্কির গোল গড়ে দেয় পার্থক্য।

জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা উঠে এসেছে শীর্ষে। ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে পয়েন্ট হারিয়ে সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৫১। কিন্তু গোল ব্যবধানে রিয়ালের (‍+২৯) চেয়ে অনেকটা এগিয়ে বার্সা (‍+৪০)। শেষ পাঁচ ম্যাচে কেবল এক জয় পাওয়া অ্যাটলেটিকো ৫০ পয়েন্ট নিয়ে আছে তিনে।

ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি একটু ক্লান্ত, দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেছি এবং দুর্দান্ত একটি কাজ করেছি। জয়ে আমরা খুব খুশি। খেলোয়াড়রা তো অবশ্যই খুশি, আমরা সবাই খুব খুশি। তবে আমাদের আরও ভালো করতে হবে, কিন্তু তারা না হেরে নয়টি ম্যাচ খেলেছে এবং আজ দুর্দান্ত সাফল্য ছিল। প্রথম স্থান অর্জন করা খুবই ইতিবাচক, আমরা আবারও ফিরে এসেছি।’

শীর্ষে ওঠার আনন্দ থাকলেও সেটা ধরে রাখা যে চ্যালেঞ্জিং সেটিও মনে করিয়ে দিয়েছেন ফ্লিক, ‘এটা অনেক লম্বা রাস্তা। আমরা ভক্তদের জন্য খুবই খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ পর্যন্ত লড়াই করা। শীর্ষে ওঠার বিষয়টা কিছুই না যদি আমরা লড়াই অব্যাহত না রাখি।’

Tags: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

মালয়েশিয়ায় ১১৩ বাংলাদেশিসহ বহু অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Next Post

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Next Post
সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমের ছবি, বসে আছেন, পটভূমিতে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

আর্সেনাল ফুটবল দল মাঠে, খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় অঙ্কের জরিমানাই দিতে হচ্ছে আর্সেনালকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT