চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় অসদুপায়ের দায়ে আটক দুই

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:33 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, লাল ইটের গেট ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভুমি (১৭)। এছাড়া অসদুপায় অবলম্বনে সহযোগিতার জন্য তার বোন নিবেদিতা দত্তকেও (২১) আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এসময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

শৃঙ্খলা কমিটির বরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক ওই ভর্তি পরীক্ষার্থী নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করায় কক্ষ পরিদর্শক মারফত খবর পেয়ে শৃঙ্খলা কমিটি তাকে আটক করে। তিনি তার বোনকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে তার বিপরীতে তার বোন তাকে উত্তরপত্র পাঠিয়েছেন বলে আটক শিক্ষার্থী স্বীকার করেছেন। পরে পরীক্ষার হলের বাইরে অবস্থান করা তার বোনকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায় আটকদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। তাদেরকে আশুলিয়া থানা পুলিশে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।

Tags: জাহাঙ্গীরনগরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

বইমেলায় ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু চল্লিশ’এর মোড়ক উন্মোচন

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হল না বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অনুশীলনের জন্য বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হল না বাংলাদেশের

ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে বসিয়ে রেখেছে: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT