চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে রাজধানীতে যেখানে পাবেন সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
মুরগি, ডিম, দুধ ও মাংসের ছবি, বাংলাদেশের খাদ্য ও কৃষি পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাসে সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে রাজধানীতে ‘সূলভমূল্যে’ ডিম, দুধ, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রথম রোজার দিন থেকে রাজধানীর ২৫টি পয়েন্টে এ বিক্রি কার্যক্রম শুরু হবে, চলবে ২৮ রমজান পর্যন্ত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান এবং মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হবে।

ঢাকার ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।

যেসব স্থানে সুলভ দামে প্রাণিজাত পণ্য বিক্রি করা হবে সেগুলো হলো:
১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), ২. খামারবাড়ী (ফার্মগেট), ৩. ষাটফুট রোড (মিরপুর), ৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫. নয়াবাজার (পুরান ঢাকা), ৬. বনশ্রী, ৭. হাজারীবাগ (সেকশন), ৮. আরামবাগ (মতিঝিল), ৯. মোহাম্মদপুর (বাবর রোড), ১০. কালশী (মিরপুর), ১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), ১২. শাহাজাদপুর (বাড্ডা), ১৩. কড়াইল বস্তি, বনানী, ১৪. কামরাঙ্গীর চর, ১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), ১৬. নাখাল পাড়া (লুকাস মোড়), ১৭. সেগুন বাগিচা (কাঁচা বাজার), ১৮. বসিলা (মোহাম্মদপুর), ১৯. উত্তরা (হাউজ বিল্ডিং), ২০. রামপুরা (বাজার), ২১. মিরপুর ১০, ২২. কল্যাণপুর (ঝিলপাড়), ২৩. তেজগাঁও, ২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫. কাকরাইল।

এ সময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের নদী এবং সাগরের সর্বত্র  ইলিশ ধরা, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে এবছর প্রথম সৌদি আরব এবং আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে বলে এসময় জানান তিনি।

Tags: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
Previous Post

তরুণ অভিনেতার মৃত্যু, সহকর্মীরা যা বলছেন

Next Post

পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প

Next Post
পুতিন ও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প

Woman speaking at a podium during zero-waste campus event. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিক দূষণ রোধে মানসিকতা পরিবর্তনের আহ্বান পরিবেশ উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT