চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিসি গ্রান্ট প্রোগ্রাম বিজয়ীদের নাম ঘোষণা করল ব্রিটিশ কাউন্সিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in শিক্ষা, শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

২০২৪ সালের কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্রান্ট প্রোগ্রামের বিজয়ীদের নাম ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। এ বছর এ প্রোগ্রামের অধীনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের চারটি যৌথ প্রকল্পে অনুদান (গ্র্যান্ট) করা হবে। সবমিলিয়ে, মোট ৮৪টি উদ্ভাবনী উদ্যোগকে এই কর্মসূচির আওতায় সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, যুক্তরাজ্য ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিল্পীদের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সিটিসি।

এবছর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনামের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীদের এই গ্র্যান্ট প্রোগ্রামে অন্তর্ভুক্তির মাধ্যমে একটি মাইলফলক প্রতিষ্ঠিত হল।

সিটিসি গ্রান্ট প্রোগ্রামের আওতায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মোট ১১ কোটি টাকার বেশি অনুদান প্রদান করা হবে, যার মধ্যে বিজয়ী বাংলাদেশী অংশগ্রহণকারীদের প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে ৬০ লক্ষ টাকার বেশি। এই অনুদান শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে তাদের সৃজনশীল ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে। এই গ্রান্ট প্রদানের লক্ষ্য উদ্ভাবন ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে যুক্তরাজ্য ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে দীর্ঘমেয়াদী টেকসই সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা। শিল্পসংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, সৃজনশীলতার আদান-প্রদান ও নতুন ধারণা বিকাশকে উৎসাহিত করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। কানেকশনস থ্রু কালচার গ্রান্ট প্রোগ্রাম সংস্থাটির এ অঙ্গীকারেরই প্রতিফলন।

২০২৪ সালের অনুদান লাভ করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চলচ্চিত্র, সৃষ্টিশীল প্রযুক্তি, সাহিত্য, দৃশ্যকলা, মঞ্চ, নৃত্যকলা, ডিজাইন, ফ্যাশন, হস্তশিল্প ও সংগীতের মতো নানা ক্ষেত্রের উদ্যোগ। বৈচিত্র্যময় ও বহুমুখী এ প্রকল্পগুলো নতুন ভাবনার তৈরি করবে, যা বৈশ্বিক চ্যালেঞ্জ, যেমন বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব আর্টস সাদিয়া রহমান বলেন, আমরা ২০২৪ সালের গ্রান্ট প্রোগ্রামের বিজয়ীদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তাদের প্রকল্পগুলো আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে। তিনি আরও বলেন, এই অংশীদারিত্ব শিল্প ও সৃষ্টিশীল মানুষদের আদান-প্রদানের ক্ষেত্রকে সমৃদ্ধ করবে। একইসাথে, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সঙ্কট মোকাবিলায়ও ভূমিকা রাখবে। আমরা আশাবাদী, এ প্রকল্পগুলোর বাস্তবায়ন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

বাংলাদেশের অংশগ্রহণকারীদের যেসব প্রকল্পে তহবিল প্রদান করা হবে: এরগন থিয়েটার (ইংল্যান্ড) ও ইয়ুথনেট গ্লোবালের (বাংলাদেশ) ‘টাইগার উইডো’; সাম্পাদ (ইংল্যান্ড) ও আনন্দিতা খানের (বাংলাদেশ) ‘নীল আকাশ (ব্লু স্কাই); অ্যাডাম লুইস জেকব (স্কটল্যান্ড) ও দৃকের (বাংলাদেশ) ‘ইদরিস,’ এবং বার্মিংহাম কন্টেম্পোরারি মিউজিক গ্রুপ (ইংল্যান্ড) ও নীল কমরুলের (বাংলাদেশ) ‘দ্য স্টোরি অব মায়া: জেনেসিস (দ্য মেকিং অব দ্য স্টোরি অব মায়া),’।

Tags: ব্রিটিশ কাউন্সিল
Previous Post

নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশ

Next Post

বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

Next Post
বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান, অতিথি ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা শান্তি ও শৃঙ্খলা বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করছে শান্তি শৃঙ্খলার ওপর: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT