চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি-ট্রাম্পের বৈঠকের পরও ভারতীয়দের হাত-পা বেঁধে দেশে ফেরত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয়দের ফেরত পাঠানোর সময় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের সামরিক উড়োজাহাজে হাত-পা বেঁধে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পরও অবৈধবাসীদের এভাবে ফেরত পাঠাল দেশটি। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জনকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ওই সময়ও শিকলে তাদের হাত-পা বাঁধা ছিল।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে,  শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি-১৭ উড়োজাহাজটি অবতরণ করে।

অভিবাসীদের মধ্যে একজন পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার বাসিন্দা দলজিৎ সিং জানিয়েছেন, ভারতে ফেরার সময় তাদের হাতকড়া পরানো হয়েছিল এবং পা শিকল দিয়ে বাধা ছিল। তিনি বলেন, আমাদের পা শিকল দিয়ে বাধা ছিল এবং হাতও শিকল দিয়ে বাধা ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে তিনি অবৈধ এবং বিপজ্জনক পথ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তার স্ত্রী কমলপ্রীত কৌর জানান, একজন ট্র্যাভেল এজেন্ট তার স্বামীকে প্রতারণা করেছেন। এজেন্ট সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরিবর্তে তাকে বিভিন্ন স্থানে নিয়ে যান।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বিতর্কের আবহ শেষ না হতে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্র যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন হোয়াইট হাউসে।

Tags: নরেন্দ্র মোদিভারতযুক্তরাষ্ট্র
Previous Post

স্বাস্থ্যখাতে পাঁচ হাজার পদে জনবল ঘাটতি

Next Post

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, উদ্বোধন-ফাইনাল কলকাতায়

Next Post
আইপিএলের চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, উদ্বোধন-ফাইনাল কলকাতায়

শাকিবের ৬ বছর আগের 'আগুন' ছবি মুক্তি নিয়ে যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT