চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজা‌রে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব শুরু

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
12:26 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in জনপদ, মৌলভীবাজার
A A
মুনীর চৌধুরী স্মরণে চ্যানেল আই অনলাইন প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট বিভাগের ৪টি জেলার নাট্য প্রযোজনা নি‌য়ে ‘প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’ শুরু হ‌চ্ছে আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার মিলনায়তনে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে চলবে ‘বহুভাষিক উৎসব’। সারাদেশে, বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হচ্ছে। মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ, প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব, বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী, জাতিগোষ্ঠী বিচ কার্নিভাল, মনীষী স্মরণ অনুষ্ঠান, কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা এবং শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসবসহ নানান বর্ণিল অনুষ্ঠানমালা।

বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক ডঃ সৈয়দ জামিল আহমেদ ব‌লেন, জুলাই বিপ্লব এবং স্বৈরাচার পতনের পর দেশ এক অস্থির পরিস্থিতির মুখোমুখি। এই অস্থিরতা মানুষের মনস্তত্ত্বেও গভীর প্রভাব ফেলেছে। এই নতুন পরিস্থিতি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, গুম-হত্যা, জেল- জুলুম, মিথ্যা মামলার ভীতি থেকে মুক্তি দিয়েছে। আমাদের শিল্পচর্চা অযাচিত বি‌ধি-বিধান, নি‌ষেধাজ্ঞা, দমন-পীড়ন থে‌কে মুক্ত হলেও সেই মনস্তাত্ত্বিক আঘাত থেকে জনগণের আজও মুক্তি মেলেনি।

শিল্পচর্চা আমাদের সেই মুক্তি ও স্বতঃস্ফূর্ততা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই শিল্পচর্চা আমাদের সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন খুবই জরুরী। এই লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সেই সম‌ন্বিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব ২০২৫ -এর আয়োজন করেছে।

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে শহীদ মুনীর চৌধুরীকে নিয়ে প্রথমবারের মতো এমন একটি জাতীয় নাট্যোৎসবের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।

মৌলভীবাজা‌রে আ‌য়ো‌জিত সি‌লেট বিভাগীয় না‌ট্যোৎস‌বের প্রথম‌দিন ১৭ ফেব্রুয়া‌রি, সোমবার সন্ধ‌্যা সাতটায় মৌলভীবাজার শিল্পকলা একা‌ডে‌মির প্রযোজনায় প‌রি‌বে‌শিত হ‌বে রবীন্দ্রনাথ ঠাকু‌রের বাল্মী‌কি-প্রতিভা, নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন নূর-ই-নাজনীন। রাত সা‌ড়ে আটটায় মঞ্চা‌য়িত হ‌বে হ‌বিগঞ্জ শিল্পকলা একা‌ডে‌মির প্রযোজনা ‘কবর কিংবা শ্মশা‌নের গল্প’ রচনা ও নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন শাহীন রহমান।

পর‌দিন ১৮ ফেব্রুয়া‌রি সন্ধ‌্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হ‌বে সি‌লেট শিল্পকলা একা‌ডে‌মির প্রযোজনা ‘অনুবর্তন’ রচনা‌, স‌ম্মি‌লিত প্রয়াস, নি‌র্দেশনা মে‌হেদী তান‌ভির। একই দিন রাত আটটায় সুনামগঞ্জ শিল্পকলা একা‌ডে‌মির প্রযোজনা ‘হা হা কার’ । নাটক‌টি রচনা ও নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন, র‌বি ঘোষ।

জেলা কালচারাল অ‌ফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাভেল সিলেট বিভাগের ৪টি জেলার নাট্য প্রযোজনা দেখ‌তে জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার মিলনায়তনে সকল‌কে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

Tags: মৌলভীবাজারশুরু
Previous Post

রংপুরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক জুতা তৈরির কারখানা ‘ব্লিং লেদার প্রোডাক্টস’

Next Post

দ্বিতীয় দফায় অবৈধ ১১৯ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর জন্য বিমানবন্দরে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দফায় অবৈধ ১১৯ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বান্দরবানে সেনা সহায়তায় ঘরছাড়া গ্রামবাসী নিজ বাড়িতে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলেন ঘরছাড়া গ্রামবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT