চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বুয়েট অ্যালামনাই গালা নাইট অনুষ্ঠিত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:23 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in প্রবাস সংবাদ
A A
কানাডায় বুয়েট অ্যালামনাই গালা নাইটের ছবি, অতিথি ও স্পিকাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন, নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা এবং ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডার ক্যালগেরিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বুয়েট অ্যালামনাই গালা নাইট ২০২৫। 

ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রিও ব্যাঙ্কুয়েট হল। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে রিও ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত এ আয়োজনে কীভাবে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখা যায় তা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির প্রেসিডেন্ট ওবায়দুল কবির ও সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ । উপস্থাপনায় ছিল স্থপতি নাজমুল ইসলাম সিয়াম ও রুবাইয়াত শারমিন মিথিলা। এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ড. রিতা কর্মকার, ঈশান, ফারজানা চায়না, আরুশী, সাঈদ, স্বস্তি, ও শাহীন।

নৈশভোজের পরে শুরু হয় নব্বই দশকে গঠিত বুয়েটিয়ান লিজেন্ডারি ব্যান্ড দল “স্কার্ফ” এর এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা।

ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুল কবির বলেন, প্রতি বছরের মতো এ বছরও পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।

সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ বলেন, বুয়েট এলামনাই এসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে কানাডায় নতুন আসা প্রকৌশলীদের বিভিন্ন কর্মশালার মাধ্যমে চাকরির বাজারে প্রবেশে দিক নির্দেশনাসহ যোগ্য ভাবে তৈরি করছে।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্তনু বনিক বলেন, এ ধরনের অনুষ্ঠান আমাদের নিজেদের মধ্যে মিলন মেলার পাশাপাশি যোগাযোগের ভিত্তিকে আরো সুদৃঢ় করবে বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য বুয়েট অ্যালামনাই গালা নাইটে ক্যালগেরি সিটির সাথে নর্থ আমেরিকা কানাডার এডমন্টন, রেড ডিয়ার, ভ্যানকুভার ও সাস্কাটুন থেকেও বুয়েটিয়ান ও তাদের পরিবারের সদস্যরা এই মিলনমেলায় অংশ নেয়।

Tags: কানাডা
Previous Post

কুষ্টিয়ার দৌলতপুরে কুল আবাদে লাভবান কৃষক

Next Post

রংপুরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক জুতা তৈরির কারখানা ‘ব্লিং লেদার প্রোডাক্টস’

Next Post
রংপুরে আধুনিক জুতা তৈরির কারখানা, শ্রমিক কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক জুতা তৈরির কারখানা ‘ব্লিং লেদার প্রোডাক্টস’

মুনীর চৌধুরী স্মরণে চ্যানেল আই অনলাইন প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজা‌রে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT