চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠন করা: রিজভী

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
4:40 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A
রিজভী সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠন করা। জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন ড. ইউনুস সরকারের প্রধান দায়িত্ব। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে- তা দেখার জন্য আগে সরকার গঠন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণ কী?

বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে নির্যাতনের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে গত ১৭ বছর বিএনপি ভয়াবহ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। শুধু বিএনপিই নয়- এই দেশের মানুষও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, নাগরিক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ফাঁসি হতো। আমরা ছাত্রজনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি।

তিনি বলেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারে- সে আমাদেরকেও ফাঁসি দিতে পারতো। ক্ষমতা বাচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচলো হাসিনার কাছে তা কোন ব্যাপার না। যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিত তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি এ দেশের দেশপ্রেমিক মানুষের দল। আমাদেরকে দলের নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চা করার অভ্যাস করতে হবে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ওয়াদুদ মুন্সীর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা যুবদল নেতা মাসুরুদ হক সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী প্রমুখ।

Tags: কুমিল্লাবিএনপিসিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
Previous Post

রত্নগর্ভা জননী নূরজাহান সরকার ইন্তেকাল করেছেন

Next Post

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল

Next Post
রাজনৈতিক নেতারা বৈঠকে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল

ক্রিকেট ম্যাচের সম্প্রচার দেখছেন টেলিভিশন প্রডিউসাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ ভাষায় সম্প্রচার হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, দেখা যাবে কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT