চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি স্মরণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠকর্মী ও সংগঠক, প্রখ্যাত স্থপতি ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে দুইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এক বিবৃতি জানায়, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন স্বেমি। তার বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। তিনি জয়দেবপুরে পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে সমাহিত হবেন।

১৯৫৪ সালের ১৪ এপ্রিলে ঢাকায় জন্মগ্রহণ করেন লাইলুন নাহার স্বেমি। ছাত্রজীবনেই তিনি এ দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হন। তিনি ১৯৬৯ সালে মুহম্মদ খসরুর সম্পাদনায় প্রকাশিত চলচ্চিত্র পত্রিকা ‘ধ্রুপদী’র সহ-সম্পাদনায় জড়িত ছিলেন। এছাড়াও তিনি ‘চলচ্চিত্রপত্র’ সহ অন্যান্য চলচ্চিত্র বিষয়ক প্রকাশনায় লেখক, সম্পাদক হিসেবে অবদান রেখেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র সংসদের অন্যতম জ্যেষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে তিনি বাংলাদেশে গুণগত চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে গত পাঁচ দশক সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৪ সালে তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকাল পর্যন্ত তিনি এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে গেছেন।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটি এক বিবৃতি জানায়, স্বেমি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম অভিভাবক হিসেবে দেশের চলচ্চিত্রের স্বাধীন পরিসর গড়ে তোলার জন্য লড়াই করেছেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নীতিমালা তৈরি, চলচ্চিত্র সেন্সর ব্যবস্থা বাতিল করে সার্টিফিকেশন আইন প্রণয়ন, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বলিষ্ঠ সংগ্রাম করেছেন। স্থপতি লাইলুন নাহার স্বেমির আকস্মিক প্রয়াণে দেশের চলচ্চিত্র সংস্কৃতি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও সৎ অভিভাবক হারিয়েছে।

Tags: ফেডারেশন অব ফিল্ম সোসাইটিলিড বিনোদন
Previous Post

প্রথমবারের মতো ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প আয়োজিত

Next Post

সংস্কার শেষ করেই নির্বাচন চায় জামায়াত: গোলাম পরওয়ার

Next Post
জামায়াতের নেতা গোলাম পরওয়ারের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার শেষ করেই নির্বাচন চায় জামায়াত: গোলাম পরওয়ার

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের প্রতিবেদনকে সরকার স্বাগত জানিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT