চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতটা জমলো সিয়াম-দীঘির ‘জনম জনম’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
প্রেমিক ও প্রেমিকা কাছাকাছি, চোখে চোখ রেখে প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়াম-দীঘি অভিনীত প্রথম ছবি ‘জংলি’র রোমান্টিক গান ‘জনম জনম’ মুক্তি পেয়েছে। বুধবার রাতে গানটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। প্রকাশের ১৭ ঘণ্টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুড় পৌনে ৩টা) ভিউ হয়েছে মাত্র দেড় লাখ! 

গানটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অন্তর্জালে। গানের দৃশ্যে অনেকের কাছে সিয়াম-দীঘির ক্যামেস্ট্রি নজর কাড়লেও ভিডিও প্রেজেন্টেশন ও কালার নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে অনেককে! নেতিবাচক মন্তব্যের ভিড়ে রোমান্টিক এ গানটি একেবারে মন্দ বলছেন না দর্শক!

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানের সুর-সংগীত করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। সবশ্রেণির দর্শকরা সোমেশ্বর অলির লেখা রিয়াদের গাওয়া ওই গানে মুগ্ধ হয়েছিলেন!

এ কারণে প্রিন্স মাহমুদের মিউজিকে ‘জংলি’র এই রোমান্টিক এ গানটি নিয়ে দর্শকদের মাঝে সে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কতখানি পূরণ হয় দেখার অপেক্ষা ছিল! প্রকাশের পর দর্শক বলছে, রোমান্টিক গান হলেও ‘জনম জনম’ প্রিন্স মাহমুদের ‘ঈশ্বর’ গানের সাফল্যকে স্পর্শ করার সম্ভাবনা নেই বললেই চলে!

সংগীতের তিন জনপ্রিয় তারকা প্রিন্স মাহমুদ, তাহসান ও ইমরান থাকায় গানটি নিয়ে হয়তো আরও বেশি কিছু আশা করেছিলেন শ্রোতা দর্শক।

কেউ কেউ মন্তব্যে বলছেন, হুক লাইনটা জমলেও পুরো গান প্রেজেন্টেশনের সঙ্গে ওতটা জমেনি। তবে দীর্ঘদিন পর প্লে-ব্যাকে তাহসানকে ওয়েলকাম করছেন দর্শক। সেই সঙ্গে পুরো গানটি নিয়ে সিনেমার দর্শকরা ‘জনম জনম’ মোটামুটি পছন্দ করেছেন!

সিয়াম-দীঘি ছাড়াও ‘জংলি’ ছবিতে আরও আছেন শবনম বুবলী। এম রাহিমের পরিচালনায় এ ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে।

Tags: তাহসানদীঘিপ্রিন্স মাহমুদলিড বিনোদনসিনেমাসিয়াম
Previous Post

র‍্যাব বিলুপ্তি ও পুলিশ প্রবিধান সংশোধন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জাতিসংঘের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর

Next Post
চিফ প্রসিকিউটর জাতিসংঘের মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন সম্পর্কে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT