চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়াল দেয়ার আগে মিরপুরে টাইগারদের ফটোসেশন

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মিরপুরে ফটোসেশনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে বুধবার দুপুরে মিরপুরে হয়ে গেল নাজমুল হোসেন শান্তদের ফটোসেশন। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

দুপুর একটার দিকে সবার আগে হোম অব ক্রিকেটে আসেন ফারুক আহমেদ। এরপর জাকের আলী, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসেন। সেখানে কয়েকধাপে ফটোসেশন হয় দলের।

প্রথমে খেলোয়াড়, প্রধান কোচ ফিল সিমন্স, কর্মকর্তাসহ সবাই ছবি তোলেন। তারপর প্রধান কোচ, সহকারী কোচ এবং খেলোয়াড়রা ছবি তোলার পর শুধু খেলোয়াড়রা ফটোসেশনে অংশ নেন। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ফারুক আহমেদবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

Next Post

গত সরকার ‘আইয়ামে জাহেলিয়াত’ প্রতিষ্ঠিত করে গেছে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ও কর্মকর্তাদের একসাথে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সরকার 'আইয়ামে জাহেলিয়াত' প্রতিষ্ঠিত করে গেছে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন এর বাংলা চলচ্চিত্রের উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবে ‘তুফান’সহ আরো যতো ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT