চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন্দনমঞ্চে জমজমাট সাধুমেলা

সকলকে আহ্বান বাউলদের পাশে দাঁড়ান, যাতে তাদের উপর আক্রমণ না হয়: সৈয়দ জামিল আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
নন্দনমঞ্চে জমজমাট সাধুমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালনের সাম্য ও সম্প্রীতির দর্শন সকলের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে চলমান রয়েছে ‘সাধুমেলা’। তার অংশ হিসেবেই বহুভাষিক উৎসব ২০২৫ উপলক্ষ্যে মাসব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

এর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলা- ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

নন্দনমঞ্চে মহিলা বক্তা ভাষণ দিচ্ছেন, দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “সরকারীভাবে বাজেট বাড়ালে শুধু বাউলদের নিয়ে নয়, সব ধরনের অনুষ্ঠান আমরা বাড়াতে পারবো।”

নন্দনমঞ্চে জমজমাট সাধুমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ দেশের বিভিন্ন স্থানে বাউলদের উপর আক্রমণের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মহাপরিচালক বলেন, “সামাজিকভাবে বাউলদের উপর নানাভাবে আক্রমণ হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। বাউলরা ভালবাসার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, তাদের উপর যারা আক্রমণ করে তারা নিচু শ্রেণির মানুষ।”

শুরুতে দলীয় গান পরিবেশন করেন। এরপর সাইফুল ইসলাম পরিবেশন করেন ‘এমন মানব জনম কবে গো সৃজন হবে’। মোছা. বিউটি খাতুন পরিবেশন করেন ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, মো. মাহাবুব ইসলাম ‘অযতনে ডুবলো ভারা’, মরিয়ম জামিলা রোজী পরিবেশন করেন ‘তিন পাগলের হলো মেলা’।

নন্দনমঞ্চে জমজমাট সাধুমেলা, শিল্পী পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর লালনের বাণী উপস্থাপন করেন জগি ফকির। জহির উদ্দিন পরিবেশন করেন ‘মাওলা বলে ডাক রসনা’, নাবিলা বিনতে নাসির মিতুল ‘পাখি কখন জানি উড়ে যায়’, মো. মুজিবার রহমান বিশ্বাস পরিবেশনা উপস্থাপন করেন। মো. মানিক ‘আমার চরণ ছাড়া করোনা দয়াল হরি’, রেন আয়নাল হক ‘পড়েছি এবার আমি’, রিতা খাতুন ‘সাধু সঙ্গ ভালো সঙ্গ’ উপস্থাপন করেন।

এরপর লালন ফকিরের দলীয় বাণী উপস্থাপন করেন লাভলী শেখ, কুতুব উদ্দিন, ওমর আলী, মো. আবু বক্কর সিদ্দিক, মো. শাহেদ আলী, লামিয়া বিনতে আলিফ ঐশ্বয, তাসলিমা আক্তার, দিপা মন্ডল, মো. নুরুল ইসলাম শেখ, আব্দুল মান্নান তালুকদার, আফসানা হক ইমু, মোছা. মিনারা হক, মো. ফারুক হোসেন, শামসুল ইসলাম, ফেরদৌসী খাতুন, ফ্লেরোন্স রিবেরু (তুপ্তি), ফারজানা আফরিন ইভা, মেহেরুন-নেসা পূর্ণিমা, মো. মিরাজ সিদার এবংঝর্ণা বিশ্বাস।

Tags: বাউললিড বিনোদনশিল্পকলাশিল্পীসাধু মেলাসাধুমেলাসৈয়দ জামিল আহমেদ
Previous Post

ভাষাগত সংকট যেভাবে কাটিয়ে ওঠছে দৃষ্টি প্রতিবন্ধীরা

Next Post

নগরবাউল ও আর্টসেলে মাতবে তারুণ্য

Next Post
ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য, আলো ও মঞ্চের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নগরবাউল ও আর্টসেলে মাতবে তারুণ্য

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT