চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বিমানবন্দরে সোনার বার ও স্বর্ণের গয়না উদ্ধার, গ্রেপ্তার ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার সৌদি আরব থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর যাত্রীর হ্যান্ডব্যাগে থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে। সোনার পরিমাণ মোট ৩২৮৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

এদিন রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এসব তথ্য জানান।

কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সাউদিয়া এয়ারলাইন্স যোগে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর গতিবিধি নজর রাখা হয়। পরবর্তীতে যাত্রী ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করা হয়।

এ অবস্থায়, যাত্রীর হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিংকৃত ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুক্কায়িত অবস্থায় ৬ পিস স্বর্ণপিন্ড পাওয়া যায়। যার মোট ওজন ২৯৯০ গ্রাম। সেই যাত্রীর কাছ থেকে মোট ৩২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটক স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ড কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা প্রদান করা হয়েছে। স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ডসহ যাত্রীকে গ্রেপ্তার করে ফৌজদারি মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

Tags: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Previous Post

পালানোর সময় শেখ হেলালের সহকারী গ্রেপ্তার

Next Post

গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জর্ডানের বাদশা

Next Post
জর্ডানের বাদশা ও ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ ও হাত মেলানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জর্ডানের বাদশা

বইমেলায় কিশোর থ্রিলার বইয়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় রয়েছে কিশোর থ্রিলারের চাহিদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT