চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রেইজার বিশ্বব্যাংকের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়; দেশের স্বচ্ছতা, সুশাসন ও ডিজিটালাইজেশন সংক্রান্ত বড় ধরনের সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়ন, বিশেষ করে কর প্রশাসন নিয়ে উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে স্বচ্ছতা ও সুশাসন উন্নয়নের জন্য আমরা জরুরি কিছু সংস্কার কার্যক্রমে সহায়তা করছি, যার মধ্যে করনীতি ও প্রশাসন, সরকারি ক্রয় ব্যবস্থা এবং পরিসংখ্যান খাতের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

রেইজার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ সরকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য এ সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংস্কারগুলো জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার ভিত্তি গড়ে তুলবে, যা ভবিষ্যৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে।

তিনি বলেন, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কর প্রশাসন এবং করনীতির পৃথকীকরণ প্রয়োজন। কর অব্যাহতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা সংসদের হাতে থাকা উচিত।

প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক গঠিত ‘ঐকমত্য কমিশন’ সম্পর্কে ব্যাখ্যা করেন, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছয়টি বড় কমিশনের সুপারিশকৃত সংস্কারগুলো নিয়ে সংলাপ পরিচালনা করছে।

অধ্যাপক ইউনূস বলেন, একবার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে তারা একটি ‘জুলাই চুক্তি’ স্বাক্ষর করবে, যা প্রথমে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।

এ সময় রেইজার সরকারি ক্রয় ব্যবস্থা উন্নয়ন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন, যা সঠিক নীতিনির্ধারণের জন্য মানসম্মত তথ্য নিশ্চিত করতে অপরিহার্য বলে জানান তিনি।

সাক্ষাৎকালে একটি শক্তিশালী ডিজিটালাইজেশন এজেন্ডার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেইজার বলেন, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র কার্যক্রমকে আরও উন্নত করতে বিশ্বব্যাংক ঢাকাকে এমন দেশগুলোর সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করতে পারে, যাদের উন্নত ডিজিটাল আইডেন্টিফিকেশন অবকাঠামো রয়েছে।

Previous Post

ভারতে শীতে বাঘের মৃত্যু বাড়ার কারণ

Next Post

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

Next Post
বাংলাদেশের রাষ্ট্রদূত ও সৌদি বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলালিংক ও সহজের সঙ্গে অরেঞ্জ ক্লাবের অংশীদারিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অরেঞ্জ ক্লাব সদস্যদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT