চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা দেখে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
শতাধিক রিকশাচালক সিনেমা দেখছেন, আবেগে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবক থেকে বৃদ্ধ- সব বয়সী শতাধিক রিকশাচালক এসেছিলেন কেরানীগঞ্জের লায়নস সিনেমা হলে। মঙ্গলবার বিকেলে তারা আসেন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি দেখতে।

সিনেমা দেখার পর হলে হইচই ফেলে দেন তারা। এই প্রথম রিকশাচালকদের জীবনের ছায়া অবলম্বনে নির্মিত হওয়া সিনেমা দেখে কেউ কেউ আবেগে ভাসেন! রিকশাচালকদের নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেয় বঙ্গ। আগত দর্শকরা এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

তারা বলেন, কখনও ভাবেননি তাদের শ্রম কষ্টগুলো এভাবে সিনেমার পর্দায় উঠে আসবে। এর ফলে তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা তৈরি হবে।

সিনেমা হলে মুক্তির পর ১২ ফেব্রুয়ারি থেকে ‘রিকশা গার্ল’ চলবে বঙ্গ অ্যাপে। ৪৯ টাকার বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

‘রিকশা গার্ল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা। যিনি পারিবারিক টানাপোড়েনের জেরে শহরে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নভেরা নিজেও উপস্থিত থেকে বলেন,“যাদের গল্প আমি পোট্রে করেছি, আজ তাদের মধ্যে কিছু মানুষ একত্র হয়ে দেখলেন। মনে হচ্ছে আজ আমার পরিশ্রম সার্থক হলো।”

শোভাযাত্রায় রঙিন রিকশা ও হাস্যোজ্জ্বল নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
অভিনেত্রী নভেরা

“সিনেমা হলে যখন তারা ছবিটা দেখছিল অনেককিছু রিলেট করতে পারছিল। যেটা সাধারণ অনেক দর্শক বোঝেনি। এই মুহূর্তটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মনে হলো আমি নিজের মানুষদের নিয়ে ছবিটা দেখলাম।”

এদিকে, বঙ্গ কর্তৃপক্ষ জানায়, যাদের নিরলস পরিশ্রম ও দৃঢ়তা এই সিনেমাটি নির্মাণে সাহস যুগিয়েছে ওটিটিতে মুক্তির আগে তাদের কাছে গল্পটি পৌঁছে দিতে বিশেষ স্ক্রিনিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

‘রিকশা গার্ল’ এর বিশেষ স্ক্রিনিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গে চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, কনটেন্ট হেড আলী হায়দারসহ অনেকে।

Tags: অমিতাভ রেজানভেরা আহমেদরিকশা গার্লরিকশাচালকলিড বিনোদনসিনেমা হল
Previous Post

নাফ নদী থেকে ৪ বাংলাদেশিকে নিয়ে গেছে আরাকান আর্মি

Next Post

সালমান রুশদির উপর আক্রমণ: শুনানি শুরু নিউ ইয়র্কে

Next Post
সালমান রুশদি, নিউ ইয়র্কে আক্রমণের পর শুনানি চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান রুশদির উপর আক্রমণ: শুনানি শুরু নিউ ইয়র্কে

পুঁজিবাজারে উচ্চ লেনদেনের সূচক ও উর্ধ্বমুখী ট্রেন্ডের গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT