চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ব্যালন ডি’অরটা রদ্রির পাওয়া উচিত ছিল

বলছেন রিয়াল কোচ আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ব্যালন ডি’অর পুরস্কার জেতার সময় কিস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের ব্যালন ডি’অর পেয়েছেন ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র পুরস্কারটি না পাওয়ায় পুরো রিয়াল অনুষ্ঠান বর্জন করেছিল। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

গত অক্টোবরে প্যারিসে হওয়া অনুষ্ঠানে স্প্যানিশ জায়ান্টরা তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি। কারণ শুরুতে তাদের ধারণা ছিল পুরস্কারটি পাবেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। আনচেলত্তি জানিয়েছেন, বর্ষসেরা কোচ হওয়ার পরও তিনি পুরস্কার নিতে যাননি শিষ্যর কারণেই।

ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ব্যালন ডি’অর বয়কট প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয় না ওই অনুষ্ঠান বয়কট করা আমাদের ভুল ছিল। আমাদের সবার বিশ্বাস ভিনিসিয়াস জুনিয়র গত বছরের সেরা খেলোয়াড়। তার মানে এই না যে, আমরা রদ্রির প্রতি অসম্মান দেখাচ্ছি, কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়। তবে আমার মনে হয়েছে তার ২০২৩ সালের ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল।’

ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রদ্রির। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জয়সূচক গোলটি আসে তার থেকে। ২০২৩ সালের ব্যালন ডি’অর পেয়েছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেটি তার রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর। মূলত বিশ্বকাপ জয়ের জন্যই তার হাতে ওঠে এ পুরস্কার।

প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যানসিটি। জয়ের হিসেবে দুদলই লড়াই করেছে সমানতালে। পাঁচটি করে ম্যাচ জিতেছে দুদলই। বাকি চার ম্যাচ হয়েছে ড্র।

Tags: আনচেলত্তিআর্জেন্টিনাভিনিসিয়াসমেসিম্যানচেস্টার সিটিরদ্রিরিয়াললিড স্পোর্টস
Previous Post

অরেঞ্জ ক্লাব সদস্যদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব

Next Post

গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’ এখন ‘গালফ অব আমেরিকা’

Next Post
গালফ অব আমেরিকা এর মানচিত্র, যেখানে গালফ অব মেক্সিকো এখন গালফ অব আমেরিকা হিসেবে চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ম্যাপে 'গালফ অব মেক্সিকো' এখন 'গালফ অব আমেরিকা'

বাংলাদেশের আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে ৪টি মামলার রায় অক্টোবরের মধ্যেই: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT