চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় শিশুকে হত্যা করে শিক্ষকের আত্মহত্যা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু হত্যার ঘটনায় শোক প্রকাশ করে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় আট বছরের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক শিক্ষক।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সাউথ কোরিয়ার কেন্দ্রীয় শহর ডেইজিওনের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার পর স্কুলটি বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা স্কুল গেটে ফুল ও স্টাফড পুতুল রেখে শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় স্কুল ভবনের দ্বিতীয় তলায় ছুরিকাঘাতে জর্জরিত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, শিশুটির পাশে আহত অবস্থায় ওই নারী শিক্ষকও ছিলেন। ধারণা করা হচ্ছে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন।

এই ঘটনায় সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্কুল আমাদের সবচেয়ে নিরাপদ স্থান হওয়া উচিত। এই ঘটনায় আমি ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

ডেইজিওন শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে, গত ৯ ডিসেম্বর বিষণ্ণতার কারণে ওই শিক্ষক ছয় মাসের ছুটির আবেদন করেছিলেন। তবে একজন ডাক্তার তাকে কাজের জন্য উপযুক্ত বলে মূল্যায়ন করার পর মাত্র ২০ দিন পরেই তিনি স্কুলে ফিরে আসেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির সাথে তার কোনো সম্পর্ক ছিল না।

ঘটনার কয়েকদিন আগে শিক্ষিকা হিংসাত্মক আচরণ প্রদর্শন করেছিলেন, যার মধ্যে অন্য একজন শিক্ষককে মাথায় আঘাত করাও ছিল। এই ঘটনার পর শিক্ষা অফিসের দুই কর্মকর্তা স্কুলে গিয়েছিলেন তদন্ত করতে। সোমবার সন্ধ্যায় বাস চালক স্কুল কর্তৃপক্ষকে জানান যে শিশুটিকে সেদিন বাসে তুলতে আসেনি, তখনই তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, অস্ত্রোপচার থেকে সুস্থ হওয়ার পর তারা শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছিল, কিন্তু তিনি আত্মহত্যা করেন।

সাউথ কোরিয়া একটি নিরাপদ দেশ হিসেবে পরিচিত, যেখানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছুরিকাঘাতসহ বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে, যা জাতীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Tags: আত্মহত্যাসাউথ কোরিয়া
Previous Post

আইসিসির জানুয়ারি সেরা ওয়ারিকান ও মুনি

Next Post

‘মার্কো’র সাফল্যের পেছনে থালাপতি বিজয় ও যশ?

Next Post
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় ও যশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মার্কো’র সাফল্যের পেছনে থালাপতি বিজয় ও যশ?

ফারিয়া ও তার কিশোরী মেয়ের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নামে কিশোরীর নাম, আপ্লুত ফারিয়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT