চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের আক্রমণভাগকে গার্দিওলা যে ‘সার্টিফিকেট’ দিলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা ফুটবল কোচিং স্টাফের প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের আক্রমণ, যা নিয়ে বেশ ভাবতে হচ্ছে পেপ গার্দিওলাকে। তাদের আটকে রাখা প্রায় অসম্ভব মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ। কিন্তু ম্যাচ জিততে প্রতিপক্ষকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখতে তো হবে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিটের জন্য প্লে-অফের আগে স্পেনিয়ার্ড কোচের ভাবনাও সেখানেই।

প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘৯০ মিনিট বা ১৮০ মিনিট অথবা লড়াই যতদূরই যাক না কেন, তাদের আক্রমণভাগকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সবাই জানে তারা ব্যতিক্রমী। সুতরাং মাঠে তারা যেভাবে একত্রিত হয়, যেভাবে দৌড়ায়, তাদের সামর্থ্য এবং কীভাবে তারা বল ধরে রাখে- এই চার বিষয়ে তারা ব্যতিক্রমী। এটা সবাই জানে। তাই যতটা সম্ভব লড়াইয়ে তাদের সম্পৃক্ততা কমাতে হবে, এরপরও তাদের মুহূর্ত আসবে এবং আমাদের তা মেনে নিতে হবে। তাদের মাঠে ভালো ফলাফল পেতে হলে প্রথম লেগে আমাদের স্মার্ট হতে হবে এবং ছন্দ বুঝতে হবে।’

সবশেষ এফএ কাপে দ্বিতীয় স্তরের দল লেটন ওরিয়েন্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়ে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হারের স্মৃতি ভুলেছে সিটি। মৌসুমের মাঝপথে এসে হঠাৎ ছন্দপতন হয়েছিল সিটির। বড়দিনের আগে ১২ ম্যাচের মধ্যে ৯টিতে পরাজয়ের ধারাবাহিকতার পর সবশেষ ১১ ম্যাচে কেবল দুই ম্যাচে হারের মুখ দেখেছে তারা।

অধারাবাহিক পারফরম্যান্সের কারণ হিসেবে চোটের দিকেই আঙুল গার্দিওলার। চলতি মৌসুমে চোটজনিত সমস্যায় রিয়ালও। গার্দিওলা বলছেন, ‘আমার মনে হয়, মৌসুমজুড়ে দুদলই চোট সমস্যায় ভুগছে। তবে মাদ্রিদ আমাদের চেয়ে অনেক ভালোভাবে পরিস্থিতি সামলেছে, কারণ তারা এখনও লিগের শীর্ষে রয়েছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াই করছে। বিষয়টা আবারও পারফরম্যান্সে তাদের ধারাবাহিকতাই তুলে ধরে। তারা বড় প্রতিদ্বন্দ্বী, আমরা তা জানি।’

Tags: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ফাহিমের কণ্ঠে জীবনের ‘আদুরে দিন’

Next Post

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছিলেন না মৃত উদ্ধার হওয়া বৃদ্ধ

Next Post
নাগরপুর সদর মডেল থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছিলেন না মৃত উদ্ধার হওয়া বৃদ্ধ

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে রিয়াল-ম্যানসিটি মহারণ: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT