চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরাহ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা হাসিমুখে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল পাঠাতে হবে আইসিসির কাছে, অর্থাৎ বাকি কেবল ২ দিন। চোটের কারণে এখনও জাসপ্রীত বুমরাহর খেলা নিয়ে নিশ্চিত হতে পারছে না ভারত। মঙ্গলবার জানা যাবে বুমরাহ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত।

বুমরাহর জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিসিআই। আপাতত স্ক্যান করাতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অবস্থান করছেন ৩১ বর্ষী বুমরাহ।

প্রায় ১ মাস ধরে চোটে ভুগলেও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। ক্রিকইনফো জানাচ্ছে, বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা ফিটনেস মূল্যায়ন করার পর নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বুমরাহর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি ওয়ানডে সিরিজের দলেও আছেন বুমরাহ। ধারণা করা হচ্ছিল, আহমেদাবাদে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন তিনি। তবে দলের সঙ্গে আহমেদাবাদে না গিয়ে বুমরাহ গেছেন বেঙ্গালুরু। এই সিরিজে মাঠে না নামার সম্ভাবনাই এখন বেশি।

গত জানুয়ারিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে চোট পান ভারতের তারকা পেসার। পিঠের চোটে এতদিন ধরে মাঠের বাইরে আছেন। পাঁচ সপ্তাহ বিশ্রামের পর আবারও স্ক্যান করানোর কথা থাকলেও এপর্যন্ত রিপোর্ট সম্পর্কে জানা যায়নি।

শেষপর্যন্ত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো ফিট না হলে হার্ষিত রানাকে দলে টানতে পারে ভারত। বুমরাহর যদি টুর্নামেন্টের শেষ অংশেও ফেরার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে রেখেও ১৫ সদস্যের দলে পরিবর্তন আনতে পারে বিসিসিআই।

Tags: আরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানবিসিসিআইবুমরাহভারতলিড স্পোর্টস
Previous Post

বড় ম্যাচেই ‘আত্মবিশ্বাসী’ থাকে ম্যানসিটি

Next Post

দেশে প্রতি হাজারে ৮ জন মৃগীরোগে আক্রান্ত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রতি হাজারে ৮ জন মৃগীরোগে আক্রান্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মেজর হাসানুদৌলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT