চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন খাবারের সঙ্গে কোন তরল খেলে তা শরীরের জন্য বিষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in লাইফস্টাইল
A A
একজন ব্যক্তি খাবার খাচ্ছেন, চামচ দিয়ে মুখে তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

খাবার খাওয়ার সময় পানি বা অন্য কোনো তরল পান করা অনেকেরই অভ্যাস। কিন্তু এই অভ্যাস কী স্বাস্থ্যের জন্য ভালো? পুষ্টিবিদরা বলছেন, খাবারের সঙ্গে তরল গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ, কিছু খাবার ও তরলের সংমিশ্রণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এমনকি এটি হজমের সমস্যা, অ্যাসিডিটি, স্থূলতা এবং অন্যান্য শারীরিক অসুবিধার কারণও হতে পারে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাত বা রুটি খাওয়ার মাঝে পানি পান করা অনেকেরই অভ্যাস। কিন্তু পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর মতে, এই অভ্যাস হজমের জন্য ক্ষতিকর। খাবার খাওয়ার পর তা লালারসের সঙ্গে মিশে পাকস্থলীতে যায় এবং হজম হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এই সময়ে যদি অতিরিক্ত পানি পান করা হয়, তা পাচক রসের সঙ্গে মিশে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। এর ফলে খাবার ঠিকভাবে হজম হয় না, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দেয় এবং বদহজম, কোষ্ঠকাঠিন্য এমনকি স্থূলতার ঝুঁকিও বাড়ে।

প্রাতরাশে পাউরুটি, ডালিয়া বা ওটসের সঙ্গে ফলের রস পান করা অনেকেরই পছন্দ। তবে এই সংমিশ্রণ স্বাস্থ্যের জন্য ভালো নয়। ফলের রসে থাকা অম্লীয় উপাদান পাচক রসের সঙ্গে মিশে শরীরে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। বিশেষ করে লেবু বা টক জাতীয় ফলের রস খাবারের সঙ্গে মিশলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া, কলা বা শুকনো ফলের সঙ্গে লেবু বা কমলালেবুর রস খাওয়াও ঠিক নয়। এটি বদহজম, মাথাব্যথা এবং পেটের গোলমালের কারণ হতে পারে।

আবার কলার সঙ্গে তরমুজের রস, আমের সঙ্গে আনারসের রস অথবা পাকা পেঁপে খেয়েই তার পরে লেবুর রস খেলে হিতে বিপরীত হবেই।

খাবারের সঙ্গে মদ্যপান করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই, বেশি লবন দেওয়া খাবার, বার্গার, পাউরুটি বা প্রক্রিয়াজাত মাংসের সঙ্গে অ্যালকোহল পান করলে পেটের গোলমাল, বদহজম এবং বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে।

এছাড়া, চিজ, আইসক্রিম বা দুধ জাতীয় খাবার মদ্যপানের আগে বা পরে খাওয়া উচিত নয়। অ্যালকোহল ও দুধ একসঙ্গে খেলে পেটে সংক্রমণ, ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

Tags: খাবারবিষ
Previous Post

দেশের অর্থনীতি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে: প্রেস সচিব

Next Post

দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের সঙ্গে অন্য নেতাদের আলোচনা, দেশের অস্থিতিশীলতা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অস্থিতিশীলতার পেছনে হাসিনার ফ্যাসিস্ট আমল দায়ী: মির্জা ফখরুল

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেনজীরের তীব্র নিন্দা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরের বক্তব্যের তীব্র নিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT