চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় আমেরিকান নারীদের বাংলা গানে নাচালেন জায়েদ খান

আমি প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডাতে পারফর্ম করেছি: জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
নাচের পারফরম্যান্সের জন্য প্রস্তুত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ‘একতারা বসন্ত উৎসব’। সেই উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন জায়েদ খান।

নব্বই দশকের জনপ্রিয় সব চলচ্চিত্রের গানে এই নায়ক সেখানে পারফর্ম করেছেন। ফ্লোরিডা থেকে জায়েদ জানান, শুধু তিনি একা নন, তার সঙ্গে বাংলা গানে নেচেছেন আমেরিকান একঝাঁক নারী। তিনি বলেন, আমাদের জনপ্রিয় সব নায়ক নায়িকাদের ছবি দিয়ে বিলবোর্ড সাজানো হয়েছে।

একতারা বসন্ত উৎসবের ১০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আলিফ আলাউদ্দিন, পারভেজ, ঋতুপর্ণা ব্যানার্জী, ডিজে রাহাতও পারফর্ম করেছেন।

জায়েদ বলেন, আমি প্রথম বাংলাদেশি নায়ক যিনি ফ্লোরিডা-তে পারফর্ম করেছি। এখানে স্টেজে আমেরিকান মেয়েরা আমার সঙ্গে পারফর্ম করছে। আমি বলেছি, আমেরিকান মেয়েদের বাংলা গানে নাচতে হবে। আয়োজকরা খুবই আন্তরিকভাবে এতে সম্মতি দিয়েছেন।

একতারা বসন্ত উৎসবের সিইও ইমরান জনি বলেন, পুরো আমেরিকায় স্নো-ফল হলেও ওয়েদারের কারণে শুধুমাত্র ফ্লোরিডাতে বসন্ত বিরাজ করছে। এজন্য এখানে প্রতিবার বসন্ত উৎসব করে থাকি। এবার আমাদের আকর্ষণ জায়েদ খান। তার কারণে পাবলিক রেসপন্স অনেক বেশি।

স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপিত হয়েছে বলে জানান আয়োজক কমিটি।

গেল জুনে নিউইয়র্কে যান জায়েদ খান। তারপর থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন রাজ্যে স্টেজ শো-তে অংশ নিচ্ছেন তিনি। সেই সঙ্গে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

জায়েদ জানান, ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। শিগগিরই এটি প্রচারে আসার কথা রয়েছে।

Tags: জায়েদ খানফ্লোরিডাবসন্ত উৎসবলিড বিনোদন
Previous Post

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য কোয়ালিটিপূর্ণ শিক্ষা জরুরি: পার্বত্য উপদেষ্টা

Next Post

১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া

তামিম ও বাংলাদেশ ক্রিকেট দল বরিশালে আকাশপথে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে নয়, ট্রফি নিয়ে আকাশপথে বরিশালে তামিমরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT