চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
10:56 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে যা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে এবছর বিশ্ববিদ্যালয়টিতে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি। সেহিসেবে এবার জাবিতে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবারের মতো এবারও ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রবিবার পাঁচ শিফটে ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটে আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ সোমবার একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিনে ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলেমেয়ে উভয়) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

আগামী ১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে মেয়ে শিক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১ম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলেমেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া সি-১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষাশুরু
Previous Post

সৌদি আরবে রোজা শুরু ১ মার্চ

Next Post

‘অপারেশন ডেভিল হান্ট’ বিষয়ক সংবাদ সম্মেলন আজ

Next Post
বাংলাদেশি সেনা সদস্যরা অপারেশন ডেভিল হান্টের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'অপারেশন ডেভিল হান্ট' বিষয়ক সংবাদ সম্মেলন আজ

শাহ্ করিমের ছবি ও বাউল উৎসবের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাউল সম্রাট শাহ্ করিমের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের লোক উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT