চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতের কৃষি অঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in প্রবাস সংবাদ
A A
কুয়েতের কৃষি অঞ্চলে বাংলাদেশি শ্রমিকদের সাথে দূত ও কর্মকর্তাদের মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন:  কুয়েতের কৃষি অঞ্চল আব্দালিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

(৫ ফেব্রুয়ারি) কুয়েতের আব্দালি এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সমির মিয়া।

সাংবাদিক আ হ জুবেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা, প্রত্যাশা ও অনেক দাবিদাওয়ার কথা শোনেন।

এসময় তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেন রাষ্ট্রদূত।

এছাড়াও উপস্থিত প্রবাসীদের পক্ষ হতে অভিযোগ, সমস্যা ও বিভিন্ন পরামর্শ এর কথা তুলে ধরা হলে দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, দূতাবাস তার দায়িত্ব পালনে বদ্ধপরিকর। অবশ্যই প্রবাসীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রবাসী নেতা নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম,মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ, শামিম আহমদসহ কৃষি অঞ্চল আব্দালিতে বসবাসরত শ্রমজীবী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Tags: প্রবাসী বাংলাদেশিবাংলাদেশি শ্রমিক
Previous Post

শ্রীমঙ্গল আবৃ‌ত্তি উৎসব: ক‌বিতার মিলন মেলায় শতবর্ষী ভি‌ক্টো‌রিয়া স্কুল প্রাঙ্গণ

Next Post

ফ্রন্ট লাইনে ফিরেছে নর্থ কোরিয়ার সেনারা: জেলেনস্কি

Next Post
নর্থ কোরিয়ার সেনারা ফ্রন্ট লাইনে প্রস্তুত, অস্ত্রধারী সৈন্যরা শত্রু মোকাবেলায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রন্ট লাইনে ফিরেছে নর্থ কোরিয়ার সেনারা: জেলেনস্কি

চুয়াডাঙ্গায় শীতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, মানুষ ঠাণ্ডা থেকে রক্ষা পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঘের শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT