চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে মিরাজ-তামিমসহ যাদের হাতে উঠেছে পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলে চ্যাম্পিয়ন দলের পুরস্কার বিতরণ, মিরাজ ও তামিমসহ খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে বরিশালের সামনে চ্যালেঞ্জটা ছিল রেকর্ড গড়েই জিততে হবে। ১৯৫ রানের লক্ষ্যে নেমে বরিশাল তা করে দেখিয়েছে। টানা দ্বিতীয়বার শিরোপার জেতা ভিতটা ফাইনালে গড়ে দেন তামিম ইকবাল। ৯ চার এবং ১ ছক্কায় ২৯ বলে করেন ৫৪ রান। বরিশালকে দুর্দান্ত শুরু এনে দিয়ে ফাইনাল সেরার পুরস্কারটা নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। বরিশাল অধিনায়কের মতোই আরও একজন অধিনায়কও পেয়েছেন সেরার খেতাব। খুলনা টাইগার্সের নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সব মিলিয়ে বিপিএলে ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হয়েছে। গত আসরের চেয়ে যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি। চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেছে আড়াই কোটি টাকা। রানার্সআপ চিটাগং পেয়েছে দেড় কোটি। তিনে থেকে টুর্নামেন্ট শেষ করা খুলনা ৬০ লাখ এবং চারে শেষ করা রংপুর পেয়েছে ৪০ টাকা।

দলগত পুরস্কারের বাইরেও খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও ছয় ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একনজরে দেখে নেয়া যাক কারা পেলেন কোন পুরস্কার-

ফাইনাল সেরা- ফাইনালের সেরা ক্রিকেটার তামিম ইকবাল ট্রফির পাশাপাশি পেয়েছেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

টুর্নামেন্ট সেরা- আসর জুড়ে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ ম্যাচে ব্যাট ৩৫৫ রান এবং বল হাতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন খুলনা টাইগার্সের অধিনায়ক। ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেলেন তিনি।

ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট- লিগপর্ব থেকে ঢাকা ক্যাপিটালস বাদ পড়লেও ব্যাট হাতে আসরের শুরু থেকেই ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করেন। আসরে সর্বোচ্চ ৩৬টি ছক্কার মালিকও তিনি। দারুণ পারফর্ম করে জিতেছেন বিপিএলের প্রথম ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার। ট্রফির সঙ্গে পেয়েছেন ৩ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক- এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে আসরে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম শেখ। ট্রফির পাশাপাশি পেলেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

সর্বোচ্চ উইকেট শিকারী- দুর্বার রাজশাহী বাদ পড়েছে লিগপর্ব থেকেই। তবে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর মুকুট তাসকিন আহমেদের মাথায়। ট্রফির পাশাপাশি পেলেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

টুর্নামেন্ট সেরা ফিল্ডার- আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তার পকেটে গেছে ৩ লাখ টাকা।

Tags: চিটাগংতানজিদতামিমনাঈমফাইনালবরিশালবিপিএল ২০২৫মিরাজমুশফিকলিড স্পোর্টস
Previous Post

রোববার লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাবেন তামিমরা

Next Post

সাকিব-মাশরাফীকে নিয়ে ভক্তদের যে বার্তা দিলেন তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা ভক্তদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মাশরাফীকে নিয়ে ভক্তদের যে বার্তা দিলেন তামিম

শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দিচ্ছেন, ভারতের ভূমিকা নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেখ হাসিনা নিজ ব্যবস্থাপনায় বক্তব্য দেন, এতে ভারতের ভূমিকা নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT