চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে এলো চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের পতাকা হাতে বিভিন্ন মানুষ চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং এর প্রচারে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার পর গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে আসর মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। হয়নি ক্যাপ্টেন্স মিট। ট্রফির সঙ্গে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের ফটোসেশনও আয়োজন করা হয়নি। সবকিছু ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আমেজ বইতে শুরু করেছে, প্রকাশ করা হল আসরের থিম সংও।

আইসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শুক্রবার দুপুরে ‘জিতো বাজি খেল কে’ নামের থিম সংটি প্রকাশ করা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম।

গানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী এবং লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ। মিউজিক ভিডিওতে পাকিস্তানের বৈচিত্র‍্যময় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। রাস্তার প্রাণচাঞ্চল্য, বাজারের কোলাহল ও স্টেডিয়ামের উচ্ছ্বাস-সবকিছুই খেলাটির প্রতি ভালোবাসার দারুণ প্রতিফলন ঘটায়।

The wait is over! 🎉

Sing along to the official song of the #ChampionsTrophy, Jeeto Baazi Khel Ke, featuring the master of melody @itsaadee 🎶🏆 pic.twitter.com/KzwwylN8ki

— ICC (@ICC) February 7, 2025

অনুভূতি প্রকাশ করতে গিয়ে আতিফ আসলাম বলেছেন, ‘আমার ক্রিকেট খুব ভালো লাগে এবং ছোটবেলা থেকে ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার কারণে দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলোর সঙ্গে একজন ভক্ত হিসেবে গভীরভাবে সম্পৃক্ত। আবেগে ভরপুর ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

আসর শুরুর ১২ দিন আগে প্রকাশ হল গানটি। ২৯ বছর পর প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট গড়াতে চলেছে পাকিস্তানে। যদিও ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তানই থাকছে ভারতের ম্যাচগুলো দুবাইতে হলেও। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tags: আইসিসিআতিফ আসলামচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫থিম সংদুবাইপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

বগুড়া জেলা ও শহর শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Next Post

বিপিএল ফাইনাল: গ্যালারি হাউজফুল, বাইরে জনসমুদ্র

Next Post
বিপিএল ফাইনাল ম্যাচে গ্যালারিতে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ফাইনাল: গ্যালারি হাউজফুল, বাইরে জনসমুদ্র

বিপিএল ফাইনালে বরিশাল দলের ক্রিকেটাররা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ফাইনাল: রেকর্ড গড়ে জিততে হবে বরিশালকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT