চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা মহারণে টসে জিতে চিটাগংকে ব্যাটে আমন্ত্রণ বরিশালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চিটাগং ও বরিশাল দলের অধিনায়করা টসের সময় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিল সেরা হয়ে প্লে-অফে উঠেছিল ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়ায় চিটাগং। মেহেদী হাসান মিরাজদের হারিয়ে ফাইনালে ওঠে। শিরোপা মঞ্চে আবারও সেই বরিশালের মুখোমুখি চিটাগং। শিরোপা ধরে রাখার অভিযানে টসে জিতে বন্দরনগরীর দলটিকে আগে ব্যাটে পাঠিয়েছে গতবারের চ্যাম্পিয়ন তামিম ইকবালের বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় গড়াল বিপিএল ১১তম আসরের ফাইনাল। এক পরিবর্তন নিয়ে নেমেছে চিটাগং কিংস।

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে চোট পেয়েছিলেন আলিস আল ইসলাম। চোট না সারায় তাকে ফাইনালে পাচ্ছে না চিটাগং। পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

অন্যদিকে ফাইনালের আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে নিয়ে আসে বরিশাল। তবে তাকে ছাড়াই শিরোপা মহারণে নেমেছে দলটি। বরিশালের একাদশে নেই কোনো পরিবর্তন।

নিশামকে না নেয়ার কারণও অবশ্য বলেছেন তামিম ইকবাল। টস শেষে তামিম জানান, মূলত উইনিং কম্বিনেশন বজায় রাখতে একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ আলি।

চিটাগং একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলি, মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফের্নান্দো।

Tags: চিটাগংতামিমফাইনালবরিশালবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
Previous Post

ডিবি কার্যালয়ে শাওন-সাবার জিজ্ঞাসাবাদ চলছে

Next Post

ফাইনাল: টিকিট শেষ কাউন্টারে, চড়া দামে কালোবাজারে

Next Post
টিকিট শেষ হওয়ায় কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল: টিকিট শেষ কাউন্টারে, চড়া দামে কালোবাজারে

সৌদি আরবের রাষ্ট্রদূত ও জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT