চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতায় ফিরে ইরানের ওপর ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই তেহরানের ওপর “সর্বোচ্চ চাপ” আরোপের জন্য জোর দিয়ে আসছেন।

আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি এই নিষেধাজ্ঞা ঘোষণা করে বলেছে, এগুলো ইরানের “তেল নেটওয়ার্ক” এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন আরোপিত এ শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে। ইরানের ওপর আগে থেকেই আরোপিত নিষেধাজ্ঞাসমূহ কার্যকর করতে নিয়মিতভাবে এ রকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানি শাসনব্যবস্থা তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন, মারাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান তৈরি এবং আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার জন্য তার তেল রাজস্ব ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই ক্ষতিকারক কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহের যেকোনো প্রচেষ্টাকে আক্রমণাত্মকভাবে লক্ষ্যবস্তু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইরান দীর্ঘদিন ধরে তার তেল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং রপ্তানি বাজেয়াপ্ত করার প্রচেষ্টাকে “জলদস্যুতা” হিসেবে প্রত্যাখ্যান করে আসছে। বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞাগুলোর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি ((ইরানের তেল খাতের সঙ্গে সংশিষ্ট)) অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেছে, ওয়াশিংটন “ধ্বংসাত্মক এবং অস্থিতিশীল আচরণ” সহ্য করবে না।

নতুন করে চাপ প্রয়োগ সত্ত্বেও ট্রাম্প তেহরানের সাথে কূটনীতির দরজা খোলা রেখেছেন। তিনি বলেছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক। আমি চাই ইরান একটি মহান এবং সফল দেশ হোক, কিন্তু এমন একটি দেশ যার পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

Tags: ইরানডোনাল্ড ট্রাম্পনিষেধাজ্ঞা
Previous Post

৭ বছর পর ‘দায়মুক্তি’, কতো হল পেল?

Next Post

চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের ছবি, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের 'ফ্রিডমস ফ্রেমস'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT