চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন মার্সেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মার্সেলো রিয়াল মাদ্রিদের জার্সিতে, জাতীয় সংগীতের সময় হাত রেখে সম্মান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত নভেম্বরে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে ফ্লুমিনেন্স অধ্যায় শেষ করেন মার্সেলো। ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিলের তিন মাস পর এবার ফুটবলকে বিদায় বলে দিলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৩৬ বর্ষী মার্সেলো। বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার গল্পটা এখানেই শেষ। তবে ফুটবলে এখনও দেওয়ার মতো আমার অনেক কিছু আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।’

জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য না পেলেও, ক্লাবে মার্সেলোর ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য। ২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন এই লেফটব্যাক। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে লস ব্লাঙ্কোসদের হয়ে ২৫টি শিরোপা জিতেছেন। স্মরণ করলেনে সেই স্মৃতিও।

‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দুয়ারে কড়া নেড়েছিল এবং আমি এখানে পা রাখি। এখন মাথা উঁচু করে বলতে পারি, আমি একজন সত্যিকারের মাদ্রিদ ভক্ত। স্ত্রীকে এখানে আমি পরিবার গড়েছি। ১৬ মৌসুমে জিতেছি ২৫টি টাইটেল, রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগও। (সান্তিয়াগো) বার্নাব্যুতে অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি।’

ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬টি। সেলেসাওদের জার্সিতে ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ, ২০০৮ অলিম্পিকসে ব্রোঞ্জ ও ২০১২ অলিম্পিকসে রুপা জয়ী দলেও ছিলেন মার্সেলো। সেই স্মৃতি স্মরণ করে এই তারকা ডিফেন্ডার বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলতে পারা সবসময়ই গর্বের। দুটি অলিম্পিক মেডেল ও কনফেডারেশন ট্রফি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

২০০৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে সিনিয়র ফুটবলে অভিষেক হয় মার্সেলোর। ২০০৭ সালে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। সেখানে ১৫ বছর কাটিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়াল ছাড়েন। এরপর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে পাঁচ মাস ছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মার্সেলো ফিরে যান ফ্লুমিনেন্সে। ওই বছর দলটির হয়ে কোপা লিবের্তাদোরেস ও রিও দে জেনেইরো স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেন। যদিও শৈশবের ক্লাবটিতে শেষটা সুখের হয়নি তার। কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়ে চুক্তি বাতিল করেন। এরপর আর কোনো ক্লাবে যোগ দেননি তিনি।

Tags: ব্রাজিলমার্সেলোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ফাইনাল মঞ্চে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি

Next Post

দিল্লী থেকে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা

Next Post
শেখ হাসিনা দিল্লী থেকে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লী থেকে শেখ হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT