সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে। যেসব বিদেশি বাংলা ভাষা শিখছেন, তাদের বড় অংশ মূলত কাজের সূত্রে এদেশে এসেছেন। উচ্চ শিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থীরাও বাংলা ভাষা শিখে নিচ্ছেন। ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশের সমাজ-সংস্কৃতিকে আরও গভীরভাবে জানার সুযোগ পাচ্ছেন তারা।








