চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে’

এস কে রাসেল by এস কে রাসেল
4:09 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
রাজনৈতিক নেতা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও মিডিয়া সম্পাদক মো. আবু হানিফ বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের ৬ মাস হয়ে গেছে, আপনাদের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে। কিন্তু আপনারা জুলাই গণঅভ্যুত্থানের হামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে পারেন নাই।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে কিশোরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মো. আবু হানিফ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এখনও আমরা দেখছি গণঅভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, যারা আমাদের ভাইয়ের ওপর গুলি চালিয়েছিল, যারা আমাদের ছাত্র জনতার ওপর নির্মমভাবে হামলা করেছিল তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, অর্থের বিনিময়ে বিএনপি ও প্রশাসনের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা স্পষ্ট বলছি, গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। গণহত্যাকারীদের বিচার না করতে পারলে শহীদদের রক্তের সাথে বেইমানি কারা হবে।

আবু হানিফ তার বক্তব্য আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা রয়েছেন যারা সরকারি সহযোগিতায় কিংস পার্টি গঠনের চেষ্টা করছে এটা জুলাই আন্দোলনের সাথে বেইমানি। যারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এবং আওয়ামী লীগের অবৈধ টাকার ভাগ পাওয়ার তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন তারাদের পরিনতি ভয়াবহ হবে।

গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুগ্ম আহবায়ক অভি চৌধুরী,কটিয়াদি উপজেলা গণঅধিকার পরিষদের নেতা মহসিন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা সভাপতি সোহাগ মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা পায়েল চৌধুরী প্রমুখ।

Tags: গণঅধিকার পরিষদ
Previous Post

প্রথমবার নেটফ্লিক্সের সিরিজে জিৎ

Next Post

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

Next Post
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

নির্বাচনী বোর্ডের লোগো, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT