চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের কেন ফেরত পাঠানো হচ্ছে না, ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর উদ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন কারাগারে বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিন ধরে আটকে রাখায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এছাড়া আটক বাংলাদেশিদের সংখ্যাও জানতে চাওয়া হয়েছে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ২০১১ সালে একটি মামলা হয়েছিল। সেই মামলাটিকে ধরেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললো ভারতের সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন ডিটেনশন সেন্টার এবং জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন আটকে রাখা হয়েছে, কেন তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না, এই মর্মে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে।

৬ ফেব্রুায়িরর মধ্যে কেন্দ্রকে সমস্ত তথ্য জানাতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, যেহেতু পশ্চিমবঙ্গে এই মামলাটি হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ সরকারের করণীয় বিষয়েও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ আরেকটি মামলার প্রেক্ষিতে আসাম সরকারকে জানিয়েছে, তাদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা ৬৩ জন বাংলাদেশি নাগরিককে অবিলম্বে দেশে পাঠাতে হবে।

২০০৯ সালে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তাতে বলা হয়েছিল, বিদেশি সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করার পর তার পরিচয় যাচাই করতে হবে এবং তার ভিত্তিতে প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু করতে হবে। ৩০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

২০১১ সালে পশ্চিমবঙ্গে যে মামলাটি হয়, তাতে অভিযোগ করা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশিদের দুর্বিসহ অবস্থা। ওই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে। পরবর্তীকালে যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়।

সুপ্রিম কোর্টের বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি মহাদেবন জানিয়েছেন, গত ১২ বছরে এই মামলার কোনো অগ্রগতি হয়নি। মামলা যখন হয়েছিল, তখন আদালতকে জানানো হয়েছিল, ৮৫০ জন বাংলাদেশি অনির্দিষ্টকাল ধরে আটক। কেন্দ্রের কাছে নতুন করে এই সংখ্যাটি জানতে চেয়ে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার যা আদালতকে জানানোর কথা কেন্দ্রের। সুপ্রিম কোর্টের অভিযোগ, কেন্দ্র নিজেই নিজের আইন লঙ্ঘন করছে। দ্রুত এই সমস্যার সুরাহা হওয়া দরকার।

আসামে বিদেশি ঘোষিত হওয়া ব্যক্তি এবং এনআরসি প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কমল চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে এসেছেন, এই নথি যাদের কাছে আছে, তাদের ফেরত পাঠানো সহজ। কিন্তু এমন বহু মানুষ আছেন, যাদের কাছে সেই নথি নেই। বাংলাদেশে তাদের কীভাবে পাঠানো হবে? বাংলাদেশ তাদের গ্রহণই বা কেন করবে?

আসামে এমন অনেক মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল, যাকে ফরেনার্স ট্রাইবুনাল বিদেশি ঘোষণা করেছে, কিন্তু তারা যে বাংলাদেশ থেকে এসেছে, এমন কোনো নথি নেই। তাদের জন্মও হয়েছে ভারতে। কিন্তু পারিবারিক কাগজ না থাকার কারণে তাদের বিদেশি ঘোষণা করা হয়েছে। কমলের প্রশ্ন, এই ধরনের মানুষদের কীভাবে বাংলাদেশে ডিপোর্ট করা হবে? সুপ্রিম কোর্টকে বৃহস্পতিবার কেন্দ্র কী বলে তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কমল। পাশাপাশি, উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান দরকার বলেও মনে করেন তিনি।

সোর্স: ডয়চে ভেলে 
Tags: ডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিভারতভারতের সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট
Previous Post

অযৌক্তিক আন্দোলন-আবদার ধৈর্যের সীমা অতিক্রম করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন জমা দিয়েছে আরও দুই সংস্কার কমিশন

Next Post
প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন জমা দিচ্ছেন দুই সংস্কার কমিশনের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন জমা দিয়েছে আরও দুই সংস্কার কমিশন

ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিয়ে নতুন পদক্ষেপের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ নিয়ে ট্রাম্পের নতুন পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT