চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত ক্ষমতায় গেলে ক্ষমতার গরম দেখাবে না: ডা. শফিকুর রহমান

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
10:52 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
ডা. শফিকুর রহমানের বক্তৃতা, জামায়াতের রাজনীতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগনের টাকা চুরি করবে না, মানুষের উপর লাঠি ঘুরাবে না, ক্ষমতার গরম দেখাবে না। 

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাড়ি পরিদর্শন শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মা-বোনদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০১৮ সালে মানুষরূপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে উঠে।

সূবর্ণচর উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শামছুদ্দিন, ফেনী জেলা আমির মুফতী মাওলানা আব্দুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন, সুবর্ণচর উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মূকুল প্রমূখ।

Tags: ডা. শফিকুর রহমান
Previous Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭ মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন 

Next Post

বরিশালের হয়ে ফাইনাল খেলতে আসছেন নিশাম

Next Post
নিশাম ব্যাট হাতে প্রস্তুত, বরিশালের হয়ে ফাইনাল খেলতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের হয়ে ফাইনাল খেলতে আসছেন নিশাম

নরসিংদীতে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে জামায়াত নেতার ওপর হামলা, শিবিরের বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT