চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালিফায়ারে মিরাজের খুলনা, বিদায় সোহানের রংপুরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা আট জয়, পরে পাতার উল্টোপিঠ দেখল রংপুর রাইডার্স। টানা চার হারে লিগপর্ব শেষে প্লে-অফে ঘুরে দাঁড়ানোর আশার কথা বলেছিলেন দলটির অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। লক্ষ্যে তিন বিদেশি তারকা আনে দলটি। লাভ হয়নি। ব্যাটিং ব্যর্থতায় শতরানের আগে থেমে যায় গ্লোবাল চ্যাম্পিয়নরা। খুলনা সহজে তাড়া করেছে রান। প্লে-অফে রংপুরের বিপিএল যাত্রা থামিয়ে সহজ জয়ে কোয়ালিফায়ারে গেছে খুলনা।

বিপিএলের সবশেষ দুই আসরে প্লে-অফ থেকে বাদ পড়েছিল রংপুর। ২০২৩ আসরে এলিমিনেটরে বরিশালের বিপক্ষে জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় তারা। গত মৌসুমেও কুমিল্লার কাছে হেরে যায়। এবার খুলনার কাছে হেরে বিদায় নিলো।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের প্রথম ম্যাচ এলিমিনেটরে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটিং ব্যর্থতায় ১৬.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস। জবাবে ৫৮ বল হাতে রেখে ৯ উইকেটে জয় নিশ্চিত করে খুলনা।

স্বল্পরানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় খুলনা। মেহেদী হাসান মিরাজ ফিরে যান রানের খাতা খোলার আগে। নাঈম শেখ ও অ্যালেক্স রোস অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে খুলনার কোয়ালিফায়ার যাত্রা নিশ্চিত করেন। তিনটি চার ও চারটি ছক্কায় ৩৩ বলে ৪৮ রান করে নাঈম, চারটি চারে ২৭ বলে ২৯ রান করে অ্যালেক্স রোস অপরাজিত থাকেন।

রংপুরের হয়ে একমাত্র উইকেটটি নেন আকিফ জাভেদ।

এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে নামার আগে শক্তি বাড়াতে টিম ডেভিড, আন্দ্রে রাসেল ও জেমস ভিন্সের মতো তারকাদের এনেছিল রংপুর। মিরপুরের উইকেটে নিজেদের মেলে ধরতে পারেননি তাদের কেউই। তিন তারকা ব্যাটার মিলে করেছেন ১২ রান। ওপেনার জেমস ভিন্স ৭ বলে ১ রান, টিম ডেভিড ৯ বলে ৭ রান এবং আন্দ্রে রাসেল করেন ৪ রান।

শুরু থেকে রংপুরকে চেপে ধরেছিল খুলনা। ১৫ রানে ৫ ব্যাটার হারায় দলটি। ষষ্ঠ উইকেট জুটিতে আসে ১৭ রান। টিম ডেভিডও ফিরে যান দ্রুতই। সপ্তম উইকেটে ১৮ রান যোগ করেন নুরুল হাসান সোহান ও আন্দ্রে রাসেল। ৫০ রানে রাসেল ফিরে যান। দুই রান যোগ করতে না করতেই আরও দুই উইকেট হারায় দলটি। ফিরে যান রাকিবুল হাসান ও নুরুল হাসান সোহান।

শেষ উইকেটে নাহিদ রানাকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান আকিফ জাভেদ। শেষপর্যন্ত ৮৫ রানে আকিফ ফিরে গেলে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। চারটি চার ও দুটি ছক্কায় ১৮ বলে ৩২ রান করেন আকিফ। নুরুল হাসান সোহান ২৫ বলে ২৩ রান করেন। বাকিদের কেউই নামের সাথে সুবিচার করতে পারেননি।

খুলনার হয়ে মিরাজ ৪ ওভারে ১০ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম ১৬ রান খরচায় উইকেট নেন ৩টি। হাসান মাহমুদ, মুশফিক হাসান ও মোহাম্মদ নাওয়াজ নেন একটি করে উইকেট।

Tags: খুলনাডেভিডনাসুমপ্লে-অফবিপিএল ২০২৫মিরাজরংপুররাসেললিড স্পোর্টসসোহান
Previous Post

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম

Next Post

বান্দরবান সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Next Post
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের ছবি, উদ্ধারকারীরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দেশের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প: কী হতে পারে ফলাফল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT