চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিকে ৫ গোল দিয়ে ‘বিনয়ী’ হতে শেখাল আর্সেনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
সমর্থকরা হোর্ডিং ধরে নম্রতা ও সম্মানের বার্তা পাঠাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের সঙ্গে আগের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে গোল করে জয়বঞ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচের পর সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডের মুখে শোনা গিয়েছিল চলতি মৌসুমের সবচেয়ে আলোচিত শব্দ ‘স্টে হাম্বল’, যার অর্থ দাঁড়ায় ‘বিনয়ী থাকুন’। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে সেকথা বলার পর থেকেই ফুটবল দুনিয়াতে যেটি আলোচিত শব্দের একটি হয়ে ওঠে। গানাররা সেটাই যেন শেখাল পেপ গার্দিওলার দলকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতি লেগে আবার যখন আর্সেনাল-ম্যানসিটি মুখোমুখি, এই ‘বিনয়ী থাকুন’ বার্তাটি বাতাসে ভাসছিল ব্যাপক আকারে। ম্যাচ শেষে আর্সেনাল আর্লিং হালান্ডকে ফিরিয়ে দিয়েছে তারই কথা। ৫-১ গোলে গানাররা রীতিমত বিধ্বস্ত করেছে সিটিজেনদের।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি দুর্দান্ত দিন, বিশেষ করে খেলাটি জেতার কারণে। ম্যাচজুড়ে আমরা কিছু সুন্দর গোলা করেছি। এই জয় আমাদের জন্য খুবই দরকার ছিল, আমি সন্তুষ্ট।’

‘ম্যানসিটিকে হারাতে হলে আপনার ব্যক্তিগত বড় পারফরম্যান্সের প্রয়োজন। মাইলস অবশ্যই তাদের মধ্যে একজন, তিনি যে পরিপক্বতা দেখিয়েছেন সেটি দারুণ ও প্রতিযোগিতামূলক। সে-ই সেই ব্যক্তিত্ব দেখিয়েছে এবং দারুণ করেছে।’

আর্সেনালের বিপক্ষে লিগে টানা চার ম্যাচে জয়হীন সিটি ছয় ম্যাচ পরে হারল প্রিমিয়ার লিগে। ২৪ ম্যাচে সিটির ৪১ পয়েন্ট নিয়ে চারে সিটি। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৫৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল ও সিটির মাঝে আছে নটিংহ্যাম ফরেস্ট।

Tags: আর্তেতাইপিএলম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

উপাচার্যের আশ্বাসে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের অনশন স্থগিত

Next Post

ফোনে রিলস-শটস দেখার ‘ভয়াবহ নেশা’ থেকে মুক্তির ৩ পরামর্শ

Next Post
তরুণরা মোবাইল ফোনে রিলস ও শটস দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোনে রিলস-শটস দেখার 'ভয়াবহ নেশা' থেকে মুক্তির ৩ পরামর্শ

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, একজন ব্যাটসম্যান ও একজন কোচ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঝুঁকিপূর্ণ ক্রিকেট না খেললে সাফল্য আসবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT