চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-হেলপার নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:09 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A
ট্রাকের ভয়াবহ দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে দিনাজপুরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের বিরামপুর উপজেলাস্থ ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৮৯০৬) দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রেলক্রসিং পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন ট্রাকের হেলপার আরিফ হোসেন। গুরুতর আহত হয় ট্রাক চালক মাহবুব আলী। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যায়। ঘটনাস্থল থেকে নিহত ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত চালকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় জানা যায়, পাথরবোঝাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নিহত ট্রাকের হেলপারের নাম আরিফ। তার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং চালক মাহবুবের বাড়িও ওই জেলায়।

Tags: চালকট্রাকট্রেন
Previous Post

ভারতে ট্রেনে ধর্ষণের শিকার নারী, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Next Post

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বর্ডার গার্ডের একজন সদস্য তারের পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ১৪ বাংলাদেশি ও ২ ভারতীয় দালাল আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT