চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালে মিললো দলিত তরুণীর নগ্ন মৃতদেহ, সংবাদ সম্মেলনে কাঁদলেন সাংসদ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
সংবাদ সম্মেলনে একজন সাংসদ কাঁদছেন, অন্য ব্যক্তি পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অযোধ্যায় এক দলিত তরুণীর ধর্ষণ ও খুনের মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে ফৈজাবাদের সমাজবাদী পার্টি (এসপি) সাংসদ অবধেশ প্রসাদ সংবাদ সম্মেলনে কপাল চাপড়ে কেঁদে বলেন, ‘হে রাম, হে সীতা আপনারা কোথায়? অযোধ্যায় এই দিনও দেখতে হল?’

আনন্দবাজার জানিয়েছে, সম্মেলনে অবধেশ প্রসাদ বলেন, আমাকে দিল্লি যেতে দিন। লোকসভায় এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে উত্থাপন করব। যদি বিচার না পাই, তাহলে সাংসদ পদ ছেড়ে দেব। ঘরের মেয়েদের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি। অযোধ্যায় এ দিনও দেখতে হল! এই কথা বলেই তিনি কাঁদতে শুরু করেন। তার কান্নায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন দলেরই এক নেতা।

শনিবার অযোধ্যার একটি খাল থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা ফিরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীর নগ্ন দেহ খাল থেকে উদ্ধার করা হয়। তার চোখ তুলে নেওয়া হয়েছিল এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাত-পা বাঁধা অবস্থায় দেহ পাওয়া যায়।

পুলিশের সার্কল অফিসার আশুতোষ তিওয়ারি জানান, তরুণীর পরিবার শুক্রবার নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিল। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই ঘটনায় সমাজবাদী পার্টি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরেও কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটল? তারা তরুণীর পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানিয়েছে।

Tags: অযোধ্যাসাংসদ
Previous Post

খাল সংস্কারকাজের উদ্বোধনে লালগালিচায় তিন উপদেষ্টা, যা বলছে কর্তৃপক্ষ

Next Post

সিলেটে ট্রাক-প্রাইভেটকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, ট্রাফিক সংকেত ও কনসার্টি ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ট্রাক-প্রাইভেটকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫

ফন পার্সি মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে প্রতিপক্ষের ১২ খেলোয়াড়, রেগে আগুন ফন পার্সি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT