চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউ’তে আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফরিদা পারভীন

ফরিদা পারভীনের জন্য দোয়া চাইলো পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বিনোদন
A A
ফরিদা পারভীন

ফরিদা পারভীন

‘লালন সম্রাজ্ঞী’খ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন এখনও আইসিইউ’তে আছেন। চিকিৎক বলেছেন, তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউ’তে থাকতে হবে।

রবিবার চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তিনি জানান, ‘চিকিৎসক বলেছেন তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’

শিল্পী ফরিদা পারভীন শনিবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ফুসফুসেও পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। এসব জটিলতা দেখে চিকিৎসকের পরামর্শে শিল্পীকে আইসিইউ’তে ভর্তি করা হয়।

ফরিদা পারভীনের চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেছেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।

ফরিদা পারভীন যে শুধু লালনের গান গেয়েছেন তা নয়। তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমানভাবেই জনপ্রিয়।

তিনি ২০০৮ সালে ফুকুওয়াকা এশিয়ান কালচারাল পুরস্কার, ১৯৮৭ সালে একুশে পদক এবং চলচ্চিত্রের গানে সেরা কণ্ঠদানকারী হিসাবে ১৯৯৩ সালে জাতীয় পদক পেয়েছেন। সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ও অনন্যা শীর্ষ দশ পুরস্কারও পেয়েছেন।

শিশুদের লালনসংগীত শিক্ষার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন ফরিদা পারভীন।

Tags: আইসিইউফরিদা পারভীনলিড বিনোদন
Previous Post

উপদেষ্টারা প্রত্যেকে দয়া করে অন্তত ১টি ভালো কাজ করেন: সারজিস

Next Post

ঢাকার খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে: রিজওয়ানা হাসান

Next Post
রিজওয়ানা হাসান ঢাকার খাল পুনরুদ্ধার নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে: রিজওয়ানা হাসান

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনশনরত, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতুমীর কলেজের অনশনরত শিক্ষার্থীদের ৩ জনের অবস্থা আশংকাজনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT