চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে জেলে নিহত

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
10:38 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ভোলা
A A
মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে নিহত জেলেদের পরিবার ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার রাজাপুরের মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে বরিশালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার রাজাপুরের মেঘনা নদীর ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, রাতের আঁধারে নদীতে মাছ ধরার সময় একদল জলদস্যু আকস্মিকভাবে জেলেদের ট্রলারের ওপর আক্রমণ চালায়। দস্যুরা ট্রলারে উঠতে চাইলে জেলেরা বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জলদস্যুরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসান (৩০) নামে এক জেলে।

এসময় আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত ও আহত জেলেরা ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন জানান, দস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

Tags: গুলিবিদ্ধ
Previous Post

বিপিএলে পারিশ্রমিক জটিলতা ও ফিক্সিং অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

Next Post

বরিশালকে হারিয়ে রংপুরকে টপকে কোয়ালিফায়ারে চিটাগং

Next Post
চিটাগং ক্রিকেট দল মাঠে খেলছে, বাংলাদেশ ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালকে হারিয়ে রংপুরকে টপকে কোয়ালিফায়ারে চিটাগং

নৌকা চলাচল করছে বঙ্গোপসাগরে, জলরাশি বিশাল ও শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে 'কানা জহির' বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT