চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থী মিনহাজকে হত্যা: ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ীর দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় কিং মাহফুজসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

গ্রেপ্তাররা হলেন হত্যা মামলা ১নং আসামি  কিং মাহফুজ ওরফে মো. মাহফুজ সরকার, মো. জাহিদুল ভুঁইয়া শাওন, মো. সাব্বির সরকার, মো. আশিক ও মো. সোহান মিয়া।

গতকাল শুক্রবার পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে ওয়ারী জোনাল টিম।

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. রেজাউল করিম মল্লিক।

নিহত মিনহাজুল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয়।

পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে  গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’ সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। গতকাল শুক্রবার পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়।

রেজাউল করিম মল্লিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ভুক্তভোগী মিনহাজকে পূর্ব শক্রতার জের ধরে হত্যা করেছে বলে জানায়। এই ঘটনায় আরো দুইজন আসামিকে ইতোমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: ওয়ারী বিভাগগ্রেপ্তার ৫ডিবিডিবি প্রধান রেজাউল করিম মল্লিকসংবাদ সম্মেলন
Previous Post

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস শহীদ কাপুরের ‘দেবা’

Next Post

বিসিএমইএ’র উদ্যোগে ‘শেপিং বাংলাদেশ: ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ অনুষ্ঠিত

Next Post
ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএমইএ’র উদ্যোগে ‘শেপিং বাংলাদেশ: ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে’ অনুষ্ঠিত

রদ্রিগো, ব্রাজিলিয়ান ফুটবল তারকা, আল-হিলালের জন্য সম্ভাব্য বিকল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের বিকল্প খুঁজতে রদ্রিগোর দিকে চোখ আল-হিলালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT