চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালেই ‘বহু বছর’ থাকতে চান সেঞ্চুরি পাওয়া ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসের ছবি, জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচে পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনায় আছে দুর্দান্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ তারকার ভিনিসিয়াস জুনিয়রকে পেতে কাড়িকাড়ি অর্থ খরচ করতে রাজি সৌদি প্রো লিগ। সেই আলোচনায় এখনও হাওয়া লাগতে দেয়নি রিয়াল মাদ্রিদ, আগ্রহ দেখাননি ভিনি নিজেও। গত সপ্তাহে লস ব্লাঙ্কোসদের হয়ে গোলের সেঞ্চুরি পাওয়া ব্রাজিলীয় তারকা রিয়ালেই থাকতে চান বহু বছর। ক্লাবের হয়ে গড়তে চান ইতিহাস।

রিয়াল মাদ্রিদ টিভিকে সাক্ষাৎকারে ২৪ বর্ষী ভিনিসিয়াস বলেছেন, ‘১০০ গোলে পৌঁছানো এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ২৪ বছর বয়সে ও সাত মৌসুম পর, ইতিহাস তৈরি করা আমার জন্য এবং পুরো রিয়াল পরিবারের জন্য গৌরবের। আশা করি আরও অনেক বছর এখানেই থাকতে পারব।’

গত ২২ জানুয়ারী সলজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে ক্লাবের হয়ে ১০০তম গোলটি পান ভিনিসিয়াস। একই ম্যাচে আরও একটি গোল করে সংখ্যাটাকে ১০২তে নেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। তাতে পৌছে যান লস ব্লাঙ্কোসদের হয়ে ১০৪ গোল করে মাদ্রিদের অন্যতম সেরা গোলদাতা আরেক ব্রাজিলীয় রোনাল্ডো নাজারিওর কাছাকাছি।

এ প্রসঙ্গে ভিনি বলেছেন, ‘মাত্র ২৩ জন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে ১০০টি গোল করেছেন এবং তাদের মধ্যে আমার আদর্শ হলেন রোনাল্ডো নাজারিও, যিনি গোলের সামনে কীভাবে উন্নতি করতে হয়, কীভাবে আরও ভালোভাবে শট করতে হয়, সে সম্পর্কে আমাকে সবসময় অনেক পরামর্শ দিয়ে থাকেন।’

তবে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। দলটির জার্সিতে ৪৫০টি গোল করেছেন বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসেরে খেলা পর্তুগিজ মহাতারকা। ভিনিসিয়াস ছুটতে চান সিআর সেভেনের মতো দুর্বার গতিতে। চলতি মৌসুমের রিয়ালের হয়ে ১৭ বার জালের দেখা পাওয়া ভিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানোও এমন একজন খেলোয়াড় যাদের আমি দেখেছি, এবং যারা এই ক্লাবে একটা যুগের সূচনা করেছেন। আশা করি আমিও তাদের পথ অনুসরণ করতে পারব।’

‘ক্রিস্টিয়ানো রিয়ালের হয়ে ৪৫০টি গোল করেছেন। ম্যাচের চেয়ে বেশি তার গোল। আমি প্রায় সবগুলোই দেখেছি। সে একজন আইকন, যে ছোটবেলা থেকেই আমার সঙ্গে আছে। ১০০ গোলের গণ্ডিতে পৌঁছানো ব্যক্তিদের একজন হওয়া গর্বের এক বিরাট উৎস।’

Tags: আল-নাসেরব্রাজিলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
Previous Post

যুবদল নেতা তৌহিদুরের মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

Next Post

যুবদল নেতার মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

Next Post
ড. ইউনূসের পক্ষে বিদেশিরা চিঠি দেয়ায় ১৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবদল নেতার মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

শহীদ কাপুরের দেবা সিনেমার একটি দৃশ্য, পুলিশ পোশাক পরা অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস শহীদ কাপুরের ‘দেবা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT