চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ ছেড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
7:20 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছে ফেরার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দফায় দফায় অনুরোধ ও নির্দেশের পরও নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়টি চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরলো।

প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষাটি এক শিফটে অনুষ্ঠিত হয়েছে।

জবির নিজস্ব পদ্ধতির এ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে ৪৮ এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ। ৬০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩৭৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন তুষার জানান, খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষার মাধ্যমে আমরা গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে গেলাম। আজকের চারুকলা অনুষদের পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষা দিয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি হবে ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা। পরদিন ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা।

এরপর ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা হবে।

এদিক সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নেয় শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২০ সাল থেকে তিন শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছিল জবি।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেলের বিশেষ ব্যবস্থা

Next Post

বিমানে অসুস্থ হওয়া লুৎফুজ্জামান বাবর এখন অনেকটাই সুস্থ

Next Post
হাসপাতালে অসুস্থ লুৎফুজ্জামান বাবর শয্যায় শুয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে অসুস্থ হওয়া লুৎফুজ্জামান বাবর এখন অনেকটাই সুস্থ

তানজিম সাকিব ক্রিকেট মাঠে ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT